তৃণমূল আর সিপিআইএম একই মুদ্রার এপিঠ-ওপিঠ! অশোকনগরে দাবি মোদির

আগামী ১ জুন সপ্তম দফায় রাজ্যে লোকসভা নির্বাচন। এটাই শেষ দফা। আর শেষবারের মতো রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আগামী ১ জুন সপ্তম দফায় রাজ্যে লোকসভা নির্বাচন। এটাই শেষ দফা। আর শেষবারের মতো রাজ্যে প্রচারে এলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদারের সমর্থনে অশোকনগরে জনসভা করলেন তিনি। এদিনের সভায় উপস্থিত ছিলেন বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্রও।

আরও পড়ুন: আদানিকে অপমান, মোদি-রাহুলের নামে একযোগে দায়ের মামলা!

এদিন মোদি সাফ বলেন, “তৃণমূল আর সিপিআইএম একই মুদ্রার এপিঠ-ওপিঠ। পর্দার পেছনে এই দুই দলের সেটিং রয়েছে। তাই বামেদের ভোট দেওয়ার অর্থ তৃণমূলকেই ভোট দেওয়া। এই ইন্ডিয়া জোট দুর্নীতিগ্রস্তদের আঁতুড়ঘর। তাই আবারও একবার মোদি সরকার।”

তৃণমূল আর সিপিআইএম একই মুদ্রার এপিঠ-ওপিঠ! অশোকনগরে দাবি মোদির
তৃণমূল আর সিপিআইএম একই মুদ্রার এপিঠ-ওপিঠ! অশোকনগরে দাবি মোদির

সন্দেশখালি ইস্যু নিয়েও মুখ খোলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “সন্দেশখালির আন্দোলনকে ছোট করার চেষ্টা করেছে তৃণমূল। এই মঞ্চে রয়েছেন রেখা পাত্র। তিনি তৃণমূলের অনেক নেতার চেয়ে ভালো বক্তব্য রাখলেন। বিজেপি একমাত্র দল যারা গ্রামের এক গরীব মহিলাকে এই জায়গা দিয়েছে। রেখা পাত্র স্বয়ং মা দুর্গা। তাঁকে দেখেই আগামী দিনে দেশের মহিলারা রাজনীতিতে এগিয়ে আসবেন।”

তৃণমূল আর সিপিআইএম একই মুদ্রার এপিঠ-ওপিঠ! অশোকনগরে দাবি মোদির

তৃণমূল আর সিপিআইএম একই মুদ্রার এপিঠ-ওপিঠ! অশোকনগরে দাবি মোদির

এদিন ফের একবার সিএএ নিয়ে মুখ খোলেন। বলেন, “আমরা সিএএ করবই। মতুয়া ভাইবোনদের নাগরিকত্ব দিতে কেউ আটকাতে পারবে না। এটা মোদির গ্যারান্টি। তৃণমূল মানুষকে ভুল বোঝাচ্ছে। গোটা রাজ্যকে দু’হাতে লুটে নিয়েছে এই সরকার। গরীবের পক্ষে সবসময় রয়েছে বিজেপি সরকার।”

bjp 01 11

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর