আদানিকে অপমান, মোদি-রাহুলের নামে একযোগে দায়ের মামলা!

Narendra Modi-Rahul Gandhi: মামলাকারী জানিয়েছেন, তিনি কৃষক এবং শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী। মোদি ও রাহুল গান্ধী বারংবার আদানি গোষ্ঠীকে নিয়ে বিরূপ মন্তব্য করার বাজারে একটা ঋণাত্মক মনোভাব তৈরি হয়েছে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

এবারের লোকসভা নির্বাচনের প্রচারে বারংবার আদানি গোষ্ঠীকে নিয়ে একে অপরকে আক্রমণ করতে শোনা গিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। আর এবার দুই তাবড় নেতার নামেই একযোগে মামলা দায়ের হল দিল্লি কোর্টে। কারণ কী?

আরও পড়ুন: ভোট-আবহে খুনের হুমকি সোমনাথ শ্যামকে! পুলিশের দ্বারস্থ তৃণমূল বিধায়ক

মামলাকারী সুরজিৎ সিং যাদব জানিয়েছেন, তিনি কৃষক এবং শেয়ার বাজারের একজন বিনিয়োগকারী। নরেন্দ্র মোদি ও রাহুল গান্ধী বারংবার আদানি গোষ্ঠীকে নিয়ে বিরূপ মন্তব্য করার বাজারে একটা ঋণাত্মক মনোভাব তৈরি হয়েছে। যে কারণে আদানি গোষ্ঠীর বাজারমূল্যে প্রভাব পড়ছে।

আদানিকে অপমান, মোদি-রাহুলের নামে একযোগে দায়ের মামলা!
আদানিকে অপমান, মোদি-রাহুলের নামে একযোগে দায়ের মামলা!

আর তাতে আদতে লোকসান হচ্ছে বিনিয়োগকারীদের। যে কারণেই তিনি দিল্লি কোর্টে নরেন্দ্র মোদি এবং রাহুল গান্ধী বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারির আর্জি জানিয়েছেন। তাঁর মতে, রাহুল ও মোদি এই ধরনের মন্তব্য বিভ্রান্ত সৃষ্টি করছে শেয়ার বাজারে।

আদানিকে অপমান, মোদি-রাহুলের নামে একযোগে দায়ের মামলা!

আদানিকে অপমান, মোদি-রাহুলের নামে একযোগে দায়ের মামলা!

তেলেঙ্গানার একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী দাবি করেন, বিগত ৫ বছর ধরে বিরোধিরা তাঁকে আদানি-অম্বানি ইস্যুতে একাধিকবার কটাক্ষ করেছেন কিন্তু ভোট আসতেই তাঁরা চুপ কেন! তিনি আরও বলেন, বিরোধীরাই আদানি-অম্বানিদের থেকে বেশি সুবিধা নিয়েছেন। এমনকি ট্রাক বোঝাই করে টাকা আসছে বিরোধিদের কাছে এরকম চাঞ্চল্যকর অভিযোগ তোলেন মোদি।

পাল্টা রাহুল গান্ধী একটি ভিডিও পোস্ট করে বলেন, মোদি এত ভালো করে কি করে জানেন যে ট্রাকে করে টাকা আসছে, তাঁর কি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা রয়েছে! এরপরই সমাজমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই শুরু হয়। অবশেষে দুই নেতার নামেই দায়ের হল একটি মামলা।

আদানিকে অপমান, মোদি-রাহুলের নামে একযোগে দায়ের মামলা!

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর