কংগ্রেসের রক্তক্ষয় অব্যাহত, এবার দল ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন আইন মন্ত্রী অশ্বিনী কুমার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ কংগ্রেসের রক্তক্ষয় অব্যাহত, দল ছাড়লেন অশ্বিনী কুমার । কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধীকে একটি চিঠি লিখে দল থেকে পদত্যাগ করেন তিনি। দল ছাড়ার কারণও জানিয়েছেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী। মঙ্গলবার কংগ্রেসের সঙ্গে ৪৬ বছরের সম্পর্ক ত্যাগ করলেন তিনি। জননেতা না হলেও অশ্বিনী কুমার কংগ্রেসের তাত্ত্বিক নেতাদের মধ্যে বেশ তাৎপর্যপূর্ণ।

আরও পড়ুনঃ কলকাতার সঙ্গে জুড়বে শিলিগুড়ি, নয়া সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর

৪৬ বছর ধরে তিনি যুক্ত ছিলেন হাত শিবিরের সঙ্গে। পাঞ্জাব থেকে রাজ্যসভার সাংসদ হয়েছেন অশ্বিনী। বেশ কিছুদিন ছিলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। কংগ্রেসের জাতীয় মুখপাত্র হিসাবেও কাজ করেছেন। কিন্তু মঙ্গলবার দলের সঙ্গে ৪৬ বছরের সম্পর্ক ছিন্ন করেছেন এই প্রবীণ কংগ্রেস নেতা। এদিকে মঙ্গলবার দলীয় সভানেত্রী সনিয়া গান্ধীকে এক চিঠি লিখে নিজের ইস্তফার কথা জানান প্রাক্তন কেন্দ্রীয় আইন মন্ত্রী অশ্বিনী কুমার।

এবার দল ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন আইন মন্ত্রী অশ্বিনী কুমা
এবার দল ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন আইন মন্ত্রী অশ্বিনী কুমার।

চিঠিতে তিনি স্পষ্ট বার্তা দেন, বর্তমান পরিস্থিতিতে নিজের সম্মান নিয়ে জাতীয় স্বার্থে কাজ করার ক্ষেত্রে তিনি দলের বাইরে যেতে চান। উল্লেখ্য এর আগে দল ছেড়েছেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, সুস্মিতা দেব, প্রিয়াঙ্কা চতুর্বেদী, ললিতেশপতি ত্রিপাঠী, আরপিএন সিং-এর মতো নেতারা।

কংগ্রেসের রক্তক্ষয় অব্যাহত, এবার দল ছাড়লেন বর্ষীয়ান নেতা তথা প্রাক্তন আইন মন্ত্রী অশ্বিনী কুমার।

গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী লুইজিনহো ফালেইরো এবং পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং -ও সম্প্রতি দলের সঙ্গে বিচ্ছেদ ঘটেছে। যা রাহুল-সোনিয়া শিবিরকে স্বস্তি দেয়নি। দেশ জুড়ে ৫ রাজ্যে বিধানসভা ভোট ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। তার মধ্যে অশ্বিনী কুমারের মতো জনপ্রিয় মুখ দলত্যাগ করায় কিছুটা হলেও ব্যাকফুটে ‘হাত’ শিবির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর