নজরবন্দি ব্যুরো: মাসের শুরুতেই বাংলার একাধিক এলাকায় বন্যার জেরে ফুল চাষের বাজারকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ করেছে। আর তার ফলেই কৃষকরা দুর্গাপুজোয় ফুলের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে। বিশেষ করে পদ্মের চাহিদা মেটাতে সমস্যার পড়েছেন তারা। বিক্রেতাদের দাবি, পুজোর দিনে পদ্মের দাম ৩৫-৪০ টাকা হতে পারে৷
আরও পড়ুন: ইঞ্জিনে গণ্ডগোল, ত্রুটি কাটিয়ে সফল উৎক্ষেপণ গগনযানের, ইতিহাস গড়ল ISRO
জানা যাচ্ছে, পদ্ম প্রতি পিস ১০-১৫ টাকায় বিক্রি হত। বর্তমান রেট ২০-২৫ টাকা। গাঁদা প্রতি কেজি ৩০-৪০ টাকায় বিক্রি হবে। এখন এর দাম ৯০-১০০ টাকা কেজি। এপ্রসঙ্গে ব্যবসায়ীরা জানিয়েছেন যে, পুজোর আগে বন্যার জেরে ফুলের চাষে ব্যাপক ক্ষতি হয়েছে। আর বাংলায় পুজোর দিনে প্রায় ১ কোটি পদ্মের প্রয়োজন হয়। সন্ধি পুজো, অষ্টমী থেকে নবমীতে দেবীকে ১০৮টি পদ্ম দেওয়া হয়। সেখানেই বর্তমানে পদ্মের চাহিদা মেটাতে হিমসিম খাচ্ছে।

জানা গিয়েছে, দক্ষিণবঙ্গের অন্তত সাতটি জেলার অংশ – পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, হুগলি এবং হাওড়ার বেশ কয়েকটি এলাকায়- ভারী বৃষ্টির কারণে অক্টোবরের প্রথম সপ্তাহে প্লাবিত হয়েছিল। তাছাড়াও বহু ফুল চাষের জমি জলের নীচে থাকায়, ক্ষতি বেশি হয়েছে বলেই জানা যাচ্ছে।

দক্ষিণবঙ্গে প্রায় ৪ হাজার কৃষক পদ্ম চাষ করেন। বাংলার পদ্মের জাতটি তার আকার এবং দীর্ঘায়ুর জন্য বিখ্যাত। কৃষকরা জানিয়েছেন, যে কর্ণাটক এবং ওডিশা থেকে ভিন্ন ভিন্ন পদ্ম আসে। কিন্তু বাংলা পদ্ম কমপক্ষে দুই বা তিন দিন স্থায়ী হয়। কিন্তু অতিরিক্ত বৃষ্টির ফলে একর পদ্মের ক্ষেত প্লাবিত হয়েছে এবং ফুলগুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এই সময় স্টোরেজে খুব কমই ফুল মজুত রয়েছে বলে জানিয়েছেন কৃষকরা।
বন্যায় বাংলায় ফুল চাষে ব্যাপক ক্ষতি, পুজোয় অগ্নিমূল্য পদ্ম




