Ukraine-Russia war: পাঁচ শক্তিশালী মিসাইলে তছনছ লিভিভ, রুশ হামলায় বড় ক্ষতির মুখে ইউক্রেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রায় দু’মাস হতে চলল। তবুও ইউক্রেনের ওপর লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে রাশিয়া। সোমবার রাশিয়ার পাঁচ শক্তিশালী মিসাইলে তছনছ লিভিভ শহরের একাংশ। ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রশাসনিক কর্তারা।

আরও পড়ুনঃ জেল থেকে ছাড়া পেয়েই মুসলিমদের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগ উঠল এই ধর্মগুরুর বিরুদ্ধে।

Russian TV Pundit Urges End to Ukraine War, Says It's Time for Diplomacy

উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাস থেকে রুশ হামলায় বিপর্যস্ত হয়েছে গোটা ইউক্রেন। কিন্তু রাশিয়ার ঘামলায় ক্ষতির পরিমাণ তুলনামূলক কম ছিল পশ্চিম প্রদেশের লিভিভ শহরের আশেপাশে। নিজের ফেসবুক পোস্টে লিভিভের মেয়র আন্দ্রে সাদোভি জানিয়েছেন, পাঁচটি মিসাইল হামলা করা হয়েছে। ঘটনায় বেশ কিছু এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখতে পাচ্ছেন স্থানীয়রা।

ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লোদিমির জেলিনিস্কি জানিয়েছেন, একের পর এক এলাকা দখল করে স্থানীয় মানুষদের ওপর অত্যাচার করছে রুশ সেনাবাহিনী। তবে এখনই হাল ছাড়তে নারাজ। বরং শেষ অবধি লড়াই চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন তিনি।

পাঁচ শক্তিশালী মিসাইলে তছনছ লিভিভ, তবুও কমছে না রাশিয়ার আগ্রাসন 

Russia-Ukraine War LIVE: Ukrainians defy Russian surrender demand in Mariupol on 'Easter of war' | Hindustan Times

গত ২৪ ফেব্রুয়ারির পর থেকে ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছেন স্থানীয় মানুষজন। যুদ্ধের কারণে মৃতের সংখ্যা হাজার ছাড়িয়েছে। এখনও অবধি ইউক্রেন ছেড়েছেন ৫ মিলিয়নের অধিক। মারিওপোলে ৪ হাজার সেনার মৃত্যু হয়েছে। কিভে মৃত্যুর সংখ্যা আড়াই থেকে তিন হাজার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত