সন্ত্রাস দমনে বড় সাফল্য, পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম জইশ কমান্ডার জাহিদ ওয়ানি-সহ পাঁচ জঙ্গি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সন্ত্রাস দমনে বড় সাফল্য। জম্মু-কাশ্মীরে পুলিশের সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে জইশ-ই-মহম্মদের কমান্ডার-সহ পাঁচ জঙ্গি নিহত হল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, জঙ্গি-বিরোধী অভিযান চালানোর সময় পুলওয়ামা এবং বুদগামে সংঘর্ষ দু’টি হয়।

আরও পড়ুনঃ ৭৫ শতাংশ প্রাপ্তবয়স্ক সম্পূর্ণ টিকা পেয়েছেন, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

কাশ্মীর পুলিশের আইজিপি বিজয় কুমার টুইট করে জানিয়েছেন যে প্রায় ১২ ঘণ্টা ধরে বাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে চলে। অবশেষে খতম হয় জইশ-ই-মহম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি-সহ পাঁচ জঙ্গি। নিহতদের মধ্যে একজন পাকিস্তানী সন্ত্রাসবাদীও রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সন্ত্রাস দমনে বড় সাফল্য
সন্ত্রাস দমনে বড় সাফল্য

নিহতদের কাছ থেকে একে-৫৬ রাইফেল-সহ অন্যান্য অত্যাধুনিক হাতিয়ার ও নথি প্রচুর পরিমাণে পাওয়া গিয়েছে বলে খবর। এদিকে, গতকাল জঙ্গিদের হামলা উপত্যকায় এক পুলিশকর্মী শহিদ হন। উল্লেখ্য উপত্যকায় শুধুমাত্র জানুয়ারী মাসেই ১১টি এনকাউন্টার হয়েছে এবং নিরাপত্তা বাহিনী ৮ বিদেশী সহ ২১ সন্ত্রাসবাদীকে হত্যা করতে সক্ষম হয়েছে।

সন্ত্রাস দমনে বড় সাফল্য, পুলিশের সঙ্গে সংঘর্ষে খতম জইশ কমান্ডার জাহিদ ওয়ানি-সহ পাঁচ জঙ্গি

এছাড়াও, নিরাপত্তা বাহিনী ৯ সক্রিয় সন্ত্রাসবাদী এবং ১৭ জন সন্ত্রাসবাদীর সহযোগীকে গ্রেফতার করেছে। কিন্তু গত ৯টি অভিযানে ৭ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত