CBI- এর পাঁচ আধিকারিক আসছেন কলকাতায়, জানালেন অতিরিক্ত সলিসিটর জেনারেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: এই মুহুর্তে রাজ্যের একাধিক মামলার তদন্ত করছে সিবিআই। একগুচ্ছ মামলার চাপ রয়েছে তদন্তকারী সংস্থার ওপর। বুধবার কলকাতা হাই কোর্টের একটি শুনানি চলাকালীন কেন্দ্রের অতিরিক্ত সলিসিটর জেনারেল অশোককুমার চক্রবর্তী জানালেন, CBI- এর পাঁচ আধিকারিক আসছেন কলকাতায়। একাধিক মামলায় সিবিআইয়ের তৎপরতায় গ্রেফতার হয়েছেন শাসক দলের বহু নেতা। এর মধ্যে সিবিআইয়ের আধিকারিকদের আনা খবর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

আরও পড়ুনঃ Shoot Out: শুটআউট অ্যাট বজবজ! আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ সাক্ষী

এদিন একটি মামলা চলাকালীন অতিরিক্ত সলিসিটর জেনারেলের কাছে বিচারপতি রাজাশেখর মান্থার প্রশ্ন ছিল, সিবিআইয়ের হাতে প্রচুর মামলা রয়েছে। যে কোনও ব্যক্তি মামলা করে সিবিআই তদন্তের দাবি করছেন। আর রাজনৈতিক বিরোধী হলে তো কথাই নেই। সর্বদা সিবিআই তদন্তের দাবিতে অনড় রয়েছেন তাঁরা। কিন্তু সিবিআইয়ের হাতে একাধিক মামলা দেখে সিবিআইকে নতুন তদন্ত দিতে আদালত উদ্বিগ্ন।

CBI- এর পাঁচ আধিকারিক আসছেন কলকাতায়, হাইকোর্টে জানাল কেন্দ্র সরকার 

সিবিআইয়ে কর্মীর অভাবের কথা মেনে নেন অতিরিক্ত সলিসিটর জানিয়েছেন, এই বিষয়টির ওপর নজর রাখছেন তাঁরা। সিবিআই দফতরে কর্মীর অভাব ঘোচাতে অনেক অফিসারকে রাজ্যে আনা হচ্ছে। এমনটাও জানিয়েছেন তিনি। শীঘ্রই আরও ৫ জন দক্ষ অফিসার কলকাতায় আসছেন। তাঁরা তদন্তের কাজ শুরু করবেন।

নিয়োগ দুর্নীতি থেকে একাধিক মামলায় তদন্ত করছে সিবিআই। কিন্তু সিবিআইয়ের তদন্তের গতিপ্রকৃতি দেখে প্রশ্ন তুলেছেন বিচারপতিরাও। সেদিক থেকে দেখতে গেলে নিয়োগ দুর্নীতি, চিটফাণ্ড মামলা, গরু পাচার, কয়লা পাচার মামলার তদন্ত করছে সিবিআই। এতগুলো মামলার তদন্ত করতে গিয়ে তদন্তের গতি তরান্বিত হচ্ছে না।

CBI- এর পাঁচ আধিকারিক আসছেন কলকাতায়, হাইকোর্টে জানাল কেন্দ্র সরকার 

CBI- এর পাঁচ আধিকারিক আসছেন কলকাতায়, হাইকোর্টে জানাল কেন্দ্র সরকার 

শোনা যাচ্ছিল, শীঘ্রই এই সাত জন আধিকারিকদের নিজাম প্যালেসের দুর্নীতি দমন শাখায় যোগ দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রে খবর, টাস্ক ফোর্স গড়ার জন্য ৭ জন অফিসারকে সিবিআইয়ের বিভিন্ন জোন থেকে আনা হচ্ছে। ২ মাস তাঁরা কলকাতায় থাকবেন। দুর্নীতির বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবেন তাঁরা। তার মধ্যেই অতিরিক্ত সলিসিটর জেনারেল নিশ্চিত করলেন, CBI- এর পাঁচ আধিকারিক আসছেন কলকাতায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর