Shoot Out: শুটআউট অ্যাট বজবজ! আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ সাক্ষী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ভরদুপুরে প্রকাশ্যে চলল গুলি! আলিপুর আদালত থেকে ফেরার পথে গুলিবিদ্ধ হল সাক্ষী। বর্তমানে ওই সাক্ষী গুরুত্বর অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভরতি। বুধবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বজবজে। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন: Shantanu Banerjee-র কারনামা ফাঁস করল ইডি, নিয়েছিলেন কোটি টাকা

পুলিশ সূত্রের খবর, আহত সাক্ষীর নাম হুলতাল। তিনি বজবজের বিড়লাপুরের বাসিন্দা। এদিন অর্থাৎ বুধবার দুপুরে একটি পুরনো মামলায় আলিপুর আদালতে সাক্ষী দিতে যান তিনি। এরপরে সাক্ষী দেওয়ার হলে ফেরার পথে ট্রেনে চড়ে বজবজে পৌঁছন তিনি। তারপর বাইকে চড়ে নিজের বাড়ির উদ্দেশে রওনা দেন হুলতালবাবু।

শুটআউট অ্যাট বজবজ, তদন্ত শুরু করেছে পুলিশ

কিন্তু এরপর দুপুর দু’টো নাগাদ বজবজ থানার কয়লাসড়ক মোড়ে বেশ কয়েকজন একটি বাইকে চড়ে তাঁর দিকে আসে। অভিযোগ, এরপরেই তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। এরপর দুষ্কৃতীদের সেই গুলি হুলতাল বাবুর চোখে লেগে মাথার পিছন দিয়ে বেরিয়ে যায়। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় অটোয় চড়েন তিনি।

শুটআউট অ্যাট বজবজ, তদন্ত শুরু করেছে পুলিশ

শুটআউট অ্যাট বজবজ, তদন্ত শুরু করেছে পুলিশ

অটোয় করে বজবজের একটি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে যান তিনি। কিন্তু সেখানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হলে, তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন। তবে এই ঘটনায় রীতিমত আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকায়।

WhatsApp Image 2023 05 03 at 6.03.51 PM 2
শুটআউট অ্যাট বজবজ, তদন্ত শুরু করেছে পুলিশ

যদিওবা এই ঘটনায় বিজেপির দিকেই আঙুল তুলেছে স্থানীয় তৃণমূল! স্থানীয় তৃণমূল নেতার দাবি, হুলতাল এলাকায় তৃণমূলের সক্রিয় কর্মী। আর পঞ্চায়েত নির্বাচনের আগেই এলাকায় অশান্তির পরিবেশ সৃষ্টি করতে চাইছে বিজেপি। তবে শত্রুতার জেরে গুলি? নাকি অন্য কিছু, তা এখনও জানা যায়নি। এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। তা খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে পুলিশ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর