Shantanu Banerjee-র কারনামা ফাঁস করল ইডি, নিয়েছিলেন কোটি টাকা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতিতে ইডির হাতে গ্রেফতার হওয়া শান্তনু বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চাঞ্চল্যকর তথ্য তুলে ধরল ইডি। এদিন নগর দায়রা আদালতে ইডির তরফে ৩০০ জনের তালিকার পাশাপাশি ২৬ জন চাকরিপ্রার্থীর একটি তালিকা তুলে ধরা হয়। ইডির তরফে জানানো হয়েছে, ২৬ জনকে চাকরি পাইয়ে দিতে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তলকে প্রায় ১কোটি ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন।

আরও পড়ুন: Abhishek Banerjee: গুজব ছড়ানো হচ্ছে! ব্যালট বিভ্রাট নিয়ে মুখ খুললেন অভিষেক

বুধবার শান্তনু বন্দ্যোপাধ্যায়কে নিয়োগ দুর্নীতি মামলায় নগর দায়রা আদালতে পেশ করা হয়। সেখানে ইডির তরফে জানানো হয়েছে, মূলত স্কুলের প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে অবৈধ উপায়ে নিয়োগের জন্যই ওই টাকা দেওয়া হয়েছিল। অভিযোগ, ‘লোটাস কনস্ট্রাকশন’ নামের একটি সংস্থাকে কাজের বরাত পাইয়ে দিয়েছিলেন শান্তনু। পরে সেই কোম্পানি থেকে নিজের নিয়ন্ত্রণে থাকা অ্যাকাউন্টে টাকা সরানোর কাজ শুরু করেন।

Shantanu Banerjee-র কারনামা ফাঁস করল ইডি, তুলে ধরল চাঞ্চল্যকর তথ্য

ইডির আইনজীবী আদালতকে জানিয়েছেন, দিনমজুরদের মজুরি দেওয়ার জন্য একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে চেকবুকে মজুরিপ্রাপকদের দিয়ে সই করিয়ে নিয়ে রেখেছিলেন শান্তনু। এর মাধ্যমে নিজের আয়ের উৎস লুকিয়ে রেখেছিলেন। তদন্তকারী অফিসারদের অনুমান, এর মাধ্যমেও টাকা নয়ছয় করা হয়েছে।

Shantanu Banerjee-র কারনামা ফাঁস করল ইডি, তুলে ধরল চাঞ্চল্যকর তথ্য
Shantanu Banerjee-র কারনামা ফাঁস করল ইডি, তুলে ধরল চাঞ্চল্যকর তথ্য

পাল্টা শান্তনুর আইনজীবীদের প্রশ্ন ছিল,  ইডির তরফে চাকরি দেওয়ার নাম করে  ১ কোটি ৪০ লক্ষ টাকা নেওয়ার অভিযোগ তোলার কথা কথা বলা হচ্ছে।  সেটা যে অবৈধ নিয়োগের জন্যই দেওয়া হয়েছিল, তার প্রমাণ কোথায়? শান্তনু আইনজীবীরা জানাচ্ছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে টাকার কথা বলা হচ্ছে, তা আসলে ঋণের টাকা। তবে এদিন আদালতে জামিনের আবেদন করেননি শান্তনুর আইনজীবীরা।

Shantanu Banerjee-র কারনামা ফাঁস করল ইডি, তুলে ধরল চাঞ্চল্যকর তথ্য

Shantanu Banerjee-র কারনামা ফাঁস করল ইডি, তুলে ধরল চাঞ্চল্যকর তথ্য

উল্লেখ্য, কুন্তল ঘষের পর নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হন বলাগড়ের আরও এক যুবনেতা শান্তনু বন্দ্যোপাধ্যায়। ১০ মার্চ তাঁকে গ্রেফতার করে ইডি। রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের কর্মী শান্তনু কীভাবে কোটি টাকার সম্পত্তির মালিক হয়ে উঠল? তা নিয়ে প্রশ্ন তুলছে তদন্তকারী সংস্থা। ধৃত শান্তনুর পিছনে কে বা কারা ছিলেন, চাকরি বিক্রি করার টাকা শান্তনুর কাছ থেকে কোন হাতে জমা হত, তা খুঁজে বার করার চেষ্টা করছে ইডি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর