নজরবন্দি ব্যুরো: পঞ্চায়েত লক্ষ্য! আর এই লক্ষ্যের জেরে টানা ২ মাস ধরে জেলায় জেলায় নব জোয়ার কর্মসূচীতে যোগদান করবেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই কর্মসূচীর মাধ্যমেই পঞ্চায়েতে প্রার্থী বাচাই করবে জনগণ! এমনটাই দাবি করেছেন অভিষেক। কিন্তু এই কর্মসূচীতে প্রথম দিন থেকেই বিশৃঙ্খলা দেখা দিয়েছিল।
আরও পড়ুন: মেট্রো স্টেশনের সামনে পরে বৃদ্ধের দেহ! তীব্র চাঞ্চল্য টালিগঞ্জে


নব জোয়ার কর্মসূচি শুরুর দিন থেকে একাধিকবার বিশৃঙ্খলা, কর্মীদের মধ্যে হাতাহাতি, ব্যালট বিভ্রাট! রীতিমত শোরগোল ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। আর তা নিয়ে বারংবার দলীয় কর্মীদের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়েছিলেন অভিষেক। কিন্তু তাতে খুব একটা সুফল মেলেনি। গতকাল আবারও দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরেও অভিষেক বন্দ্যোপাধ্যায় সভাস্থল ছাড়তেই শুরু হয়ে যায় বিশৃঙ্খলা। যার ফলে নতুন করে শুরু হয়েছে বিতর্ক।

এবার ফের একবার বিতর্কের মুখে পরে ব্যালট বিভ্রাট নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। পুরো বিষয় টিকেই গুজব বলেই ব্যাখ্যা করেছেন তিনি। পাশাপাশি এই ধরনের যাবতীয় অভিযোগে কান না দেওয়াই ভালো বলে মনে করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।



জানা যাচ্ছে, বুধবার সকালে দক্ষিণ দিনাজপুর ছাড়ার আগে জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন অভিষেক। সেখানেই তিনি এই ব্যালট বিভ্রাট নিয়ে, যাতে কোনও রকম গুজব না ছড়ানো হয়, সেই বিষয়ে দলীয় কর্মীদের নজর রাখার নির্দেশ দেন। তিনি বলেছেন, “বেশকিছু ব্যক্তি গুজব ছড়ানোর চেষ্টা করছেন। একদম এই ধরনের গুজবে কান দেবেন না। তাছাড়াও ব্যালট পেপারে যাঁদের নাম রয়েছে, তাঁরা বাকিদের থেকে এক ধাপ এগিয়ে রয়েছেন এটা কখনই ভাববেন না।”
গুজব ছড়ানো হচ্ছে, একাধিকবার ব্যালট-বিশৃঙ্খলার অভিযোগ

অন্যদিকে, প্রচারে বেরিয়ে দলীয় অনুশাসন মনে করালেন অভিষেক! রীতিমত আরও একবার কড়া বার্তা দিয়েছেন তিনি। দক্ষিণ দিনাজপুরে প্রচারে বেরিয়ে দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আপনারা যদি ভাবেন নির্দল হয়ে লড়বেন! আর ভোটে জিতে আবারও দলে ফিরে আসবে! এমনটা মটেই হবে না। আপনাদের একটু দলীয় অনুশাসন মনে করিয়ে দিই। গত পুরসভা ভোটে অনেকে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন। তাঁদের মধ্যে অনেকে জিতেছেন। সব জেলায় দেখে নিন! যারা নির্দল হয়ে জিতেছিল, তারা অনেকেই অনেক কিছু করেছিল। কিন্তু আর দলে ফিরতে পারেনি। এটাই দলীয় শৃঙ্খলা।”







