Firhad Hakim: শ্বশুরবাড়ির লোকেরা দেখে বলছেন, জামাইকে দেখা যাচ্ছে, ডিএ আন্দোলনকারীদের খোঁচা ফিরহাদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বকেয়া মহার্ঘভাতার দাবিতে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছিল রাজ্যের সরকারি কর্মচারীদের একাধিক সংগঠন। যদিও ধর্মঘটের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে নবান্ন। এদিন চারবার হাজিরার খতিয়ে দেখার কথা বলা হয়েছে রাজ্য সরকারের তরফে। এরই মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে সুর চড়ালেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর কথায়, শ্বশুরবাড়ির লোকেরা দেখে বলছেন, দেখো জামাইকে দেখা যাচ্ছে। সেই জন্য ভিড় হচ্ছে। ধর্মঘট বিফলে বলে দাবি করেন মন্ত্রী।

আরও পড়ুনঃ Suvendu Adhikari: একমাসের মধ্যে পার্থ ভৌমিককে জেলে ভরে দেব, হুঁশিয়ারি শুভেন্দুর

তাঁর কথায়, সমস্ত জায়গায় ৯০ থেকে ৯৫ শতাংশ লোক কাজ করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার কর্মদিবস নষ্টে বিশ্বাস করে না। কর্মদিবস নষ্টও হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলতে গিয়ে ফিরহাদ হাকিম বলেন,  যদি টিভিতে দেখানো বন্ধ করে দেওয়া হয়, তাহলে আরও যাঁরা অনশন করছেন, তাঁরাও ক্যাম্প তুলে দিতেন। বিরোধী দলের লোকেরা রোজ যাচ্ছে, আপনারা সেটাকে টিভিতে দেখাচ্ছেন। কেউ না দেখুক, শ্বশুরবাড়ির লোকেরা দেখে বলছেন, দেখো জামাইকে দেখা যাচ্ছে। সেই জন্য ভিড় হচ্ছে।

1661632507 da 4
শ্বশুরবাড়ির লোকেরা দেখে বলছেন, জামাইকে দেখতে পাচ্ছে, তাই এত ভিড় 

বাজেটের দিন ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছে সরকার। কিন্তু ষষ্ঠ বেতন কমিশন অনুযায়ী এখনও বাকি ৩৬ শতাংশ। কেন্দ্রের সরকারি কর্মচারীদের সঙ্গে বিস্তর ফারাকের প্রতিবাদে শুক্রবার ধর্মঘটের ডাক দিয়েছে রাজ্যের সরকারি ও সরকার পোষিত কর্মচারীদের ৪২ টি সংগঠনের মিলিত সংগ্রামী যৌথ মঞ্চ। প্রায় ১ মাসের ওপর ধরে আন্দোলনের পাশাপাশি অনশন জারি রেখেছেন তাঁরা।

এরই মধ্যে সরকারের ঘোষণা তাঁদের আন্দোলনে ঘৃতাহুতি দিয়েছে। সরকারের এই দান গ্রহণ করতে নারাজ তাঁরা। শুক্রবার সারা রাজ্যে ধর্মঘটের ডাক দেওয়া হয় সংগ্রামী যৌথ মঞ্চের তরফে। শাসক দলের এদিনের ধর্মঘট সফল হয়নি বলেই দাবি করা হয়েছে। এরই মধ্যে মন্ত্রী ফিরহাদ হাকিমের মন্তব্য ঘিরে তোলপাড় শুরু হয়েছে।

শ্বশুরবাড়ির লোকেরা দেখে বলছেন, জামাইকে দেখতে পাচ্ছে, তাই এত ভিড় 

581f204087331f4c728c32f7be832b9d original
শ্বশুরবাড়ির লোকেরা দেখে বলছেন, জামাইকে দেখতে পাচ্ছে, তাই এত ভিড় 

এর আগে অবশ্য ফিরহাদ হাকিমকে ডিএ সম্পর্কে বলতে শোনা যায়, ডিএ নিয়ে এখন অনেক কথা হচ্ছে। মানুষের কাছে কোনটা অগ্রাধিকার হওয়া উচিত? যারা অবহেলিত এবং বঞ্চিত, তাদের মুখে ভাত তুলে দেওয়া? নাকি যারা অনেক পাচ্ছে তাদের আরও বেশি পাইয়ে দেওয়া? আমি মনে করি যারা বেশী পায়, তাঁদের আরও বেশী পাইয়ে দেওয়া পাপ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন