বাংলা সহ ৬টি রাজ্যকে করা হবে আর্থিক সাহায্য, জানালো কেন্দ্র সরকার

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বাংলা সহ ৬টি রাজ্যকে করা হবে আর্থিক সাহায্য, রাজ্যকে অর্থনৈতীক সাহায্য করবে রাজ্য। আমফানের ক্ষতিপূরন বাবদ এই অর্থ সাহায্য করা হবে বলে জানা গেছে। পশ্চিমবঙ্গ সহ মোট ৬টি রাজযকে সাহায্য করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। শুক্রবার, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একটি উচ্চস্তরীয় বৈঠক করেন। তার পরেই এই সিদ্ধান্তে পৌঁছেছে কেন্দ্র। জানা গেছে, ৬ টি রাজ্যের মধ্যে সবথেকে বেশি আর্থিক সাহায্য করা হবে পশ্চিমবঙ্গকে।

আরও পড়ুনঃ বিজেপিকে ‘হিন্দু রাষ্ট্র’ গড়তে সাহায্য করছে ওয়েইসি। মন্তব্য বিখ্যাত উর্দু কবির।

করোনা অতিমারীর মধ্যেই মে মাসে আমফানে তচনচ হয়ে যায় রাজ্য। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় কলকাতা, দুই ২৪ পরগনা-সহ বেশ কয়েকটি জেলায়। পরিস্থিতির সামাল দিতে কেন্দ্রের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধ্বংসী ঘূর্ণিঝড়ের পর রাজ্য পরিদর্শনে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এবং কেন্দ্রের তরফে ১ হাজার কোটির প্যাকেজ ঘোষণা করেন মোদি। কিন্তু সেই অর্থে ক্ষয়ক্ষতির সামান্য অংশও সামাল দেওয়া যাবে না বলে অভিযোগ জনিয়েছেন মুখ্যমন্ত্রী।

কেন্দ্রের করা আর্থিক সাহায্যের তুলনায় বহুগুন বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানায় রাজ্য সরকার। তারপর থেকে একাধিক বার কেন্দ্রের বিরুদ্ধে আঙ্গুল তুলেছে রাজ্য। মমতা বন্দ্যোপাধ্যায় বারবার অভিযোগ করেছেন, রাজ্যের দিকে কেন্দ্র সরকারের কোন নজর নেই। এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উচ্চস্তরীয় বৈঠকের পর কেন্দ্র সরকারের তরফে ৬টি রাজ্যকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়। পশ্চিমবঙ্গকে আমফানের ক্ষয়ক্ষতি বাবদ মোট ২ হাজার ৭০৭ কোটি ৭৭ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে।

বাংলা সহ ৬টি রাজ্যকে করা হবে আর্থিক সাহায্য, ওড়িশা-কে দেওয়া হবে প্রায় ১২৮ কোটি টাকা। মহারাষ্ট্রকে প্রায় ২৬৮ কোটি টাকার আর্থিক সাহায্য করতে চলেছে কেন্দ্র। কর্ণাটককে দেওয়া হবে প্রায় ৫৭৭ কোটি টাকা। মধ্যপ্রদেশকে প্রায় ৬১১ কোটি ও সিকিমকে প্রায় ৮৭ কোটি টাকার আর্থিক সাহায্যের কথা ঘোষণা করে কেন্দ্র। ৬টি রাজ্য মিলিয়ে মোট ৪ হাজার ৩৮১ কোটি টাকার প্যাকেজের কথা জানায় কেন্দ্র সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন