সব বাধা পেরিয়ে অবশেষে সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আইপিএল।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবান্দি ব্যুরোঃ সব বাধা পেরিয়ে অবশেষে নিস্তিত হল কোটিপতি লিগ আইপিএল  এর দিনক্ষণ। ভারত সরকারের সবুজ সংকেত ও পাওয়া গেল সাথে সাথেই। আজ গভর্নিং কাউন্সিলের বৈঠকের পর স্থির হল আগামী ১৯এ সেপ্টেম্বর থেকে শুরু হবে ২০২০ এর আইপিএল টুর্নামেন্ট আমিরশাহীতেই।

আরও পড়ুনঃ একদিনে সংক্রামিত রাজ্যের সব জেলা। ২টির বেশি মৃত্যু প্রতি ঘন্টায়। #Exclusive

আর আজই সরকারি ভাবে সরকার জানিয়ে দেয় এই টুর্নামেন্টে করারা ব্যাপারে তাঁদের কোন আপত্তি নেই।১৯ সেপ্টেম্বর থেকে ১০ নভেম্বর এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। তবে আইপিএল-এ থাকছে স্বাস্থ্যবিধির কড়াকড়ি। দীর্ঘ এক স্বাস্থ্যবিধি বা এসওপি নিয়ে আলোচনা হয়েছে বোর্ড কর্তাদের মধ্যে। সেগুলি কীভাবে মেনে চলা হবে, তা অবশ্য এখনও স্পষ্ট নয়। তবে জানানো হয়েছে, ভারতীয় ক্রিকেটার হোন কী বিদেশের খেলোয়াড়, তাঁরা সকলেই চাটার্ড ফ্লাইটে যাতায়াত করবেন।

কোনওরকম ঝামেলা এড়াতেই এই ব্যবস্থা বলে মনে করা হচ্ছে। আগামী ২৬ আগস্ট দলগুলি আরব আমিরশাহিতে পৌঁছে যাবে। প্রাথমিকভাবে দর্শক শূন্য মাঠেই খেলা হবে। তবে পরবর্তীকালে বেশ কয়েকটি ম্যাচে নিয়ম ও সামাজিক দূরত্ব মেনে সামান্য সংখ্যায় দর্শকদের ঢোকার অনুমতি দেওয়া হতে পারে। সেক্ষেত্রে সেই অনুমতি দেবে আমিরশাহি সরকার।বোর্ড আধিকারিকের কথায়, ‘সমর্থকরা এলে তো ক্রিকেটাররাও খেলায় অনুপ্রেরণা পান।

তবে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের সুরক্ষা। তাই এমিরেটস ক্রিকেট বোর্ডের সঙ্গে এসব নিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হবে।’ সরকারিভাবে দিন ঘোষণা হওয়ায় প্রস্তুতি আরও জোরদার করল আইপিএল ফ্র্যাঞ্চাইজি থেকে বিসিসিআই। সবুজ সংংকেত পেয়ে তোরজোর শুরু করে দিল আরব আমিরশাহিও।  তবে চিনা পণ্য বয়কটের যুগে কিন্তু চিনা স্পন্সর নিয়েই শুরু হচ্ছে আইপিএল। জানা গিয়েছে অন্যান্য স্পন্সররাও থাকবে এই টুর্নামেন্টে।   

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত