নজরবন্দি ব্যুরোঃ একদিনে সংক্রামিত রাজ্যের সব জেলা। ২টির বেশি মৃত্যু প্রতি ঘন্টায়। ২৪ ঘণ্টায় ৪৯ টি মৃত্যুর ঘটনা ঘটেছে রাজ্যে! সংক্রমণের তীব্রতা ভাঙল সব রেকর্ড। দেশের সাথে তাল মিলিয়ে রাজ্য জুড়ে হুহু করে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। গত কয়েকদিন ধরে প্রতিদিন গড়ে ২০০০ – ২৫০০ মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছেন রাজ্য জুড়ে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, দক্ষিন ২৪ পরগণা, হাওড়া বা হুগলীর সাথে পাল্লা দিচ্ছে মালদা, দার্জিলিং বা দক্ষিন দিনাজপুরের মত জেলা গুলিও। ঝাড়গ্রাম বা পুরুলিয়া জেলা বাদ দিয়ে ব্যাপক ভাবে সংক্রমণ অব্যাহত রয়েছে রাজ্যে অন্য জেলাগুলিতে। সবথেকে খারাপ অবস্থা কলকাতা এবং দুই ২৪ পরগণার। পিছিয়ে নেই হাওড়া জেলাও।
আরও পড়ুনঃ ২৪ ঘণ্টায় মৃত্যু মিছিল রাজ্যে, সংক্রমণের তীব্রতা ভাঙল সব রেকর্ড।


প্রতি ঘন্টায় ২ জনের বেশি গড় মৃত্যু; আর একদিনে রাজ্যের সব জেলায় করোনা ভাইরাসের অস্তিত্ব খুঁজে পাওয়ার বিরল ঘটনা ঘটেছে এদিন। এই ব্যাপক সংক্রমণ গোষ্ঠী সংক্রমণের ইঙ্গিত দিচ্ছে। সব জেলার মধ্যে কলকাতাতে যথারীতি এদিন সংক্রামিতের সংখ্যা সব থেকে বেশি। কলকাতায় গত ২৪ ঘন্টা তে সংক্রামিত হয়েছেন ৭০৯ জন, যা নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৩ হাজার ৬২ জন। অন্যদিকে এদিন কলকাতায় মৃত্যু হয়েছে ২০ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা এখন ৭৯৯। কলকাতায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১ হাজার ৫৬৬ জন।
কলকাতার পর এদিন সবথেকে বেশি সংক্রমণ পাওয়া গিয়েছে উত্তর ২৪ পরগণায়। এই জেলাতে আজ সংক্রামিত হয়েছেন ৫৮৬ জন। এখন পর্যন্ত জেলা জুড়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ হাজার ৩২৫ জন। আজ উত্তর ২৪ পরগণায় মৃত্যু হয়েছে ১৪ জনের। যা নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ৩৬৮। এই জেলায় এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১০ হাজার ৯০৮ জন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৫১৭ জন। জেলাতে এখন চিকিৎসাধীন রয়েছেন ৫ হাজার ৪৯ জন।
গত ২৪ ঘন্টার হিসেবে তৃতীয় স্থানে রয়েছে হাওড়া জেলা। এদিন হাওড়া জেলায় সংক্রামিত হয়েছেন ২৪৫ জন। যা নিয়ে জেলাতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ হাজার ২৫৭ জন। আজ হাওড়া জেলায় করোনার কবলে প্রাণ গিয়েছে ৭ জনের যা নিয়ে হাওড়া জেলাতে মোট মৃত্যু হল ২১২ জনের। এদিন হাওড়া জেলাতে সুস্থ হয়ে উঠেছেন ২৪২ জন।


একদিনে সংক্রামিত রাজ্যের সব জেলা। দেখুন জেলাভিত্তিক পরিসংখ্যান…








