কলকাতা পুরসভায় ধুন্ধুমার কাণ্ড! তৃণমূল-বিজেপির হাতাহাতি, পরিস্থিতি সামলাতে হিমশিম খেলেন ফিরহাদ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কলকাতা পুরসভায় ধুন্ধুমার কাণ্ড! রীতিমত হাতাহাতিতে জড়িয়ে পড়লেন তৃণমূল-বিজেপির কাউন্সিলরেরা। মুহূর্তেই মধ্যে পুরসভার অধিবেশনের মাঝেই রণক্ষেত্রের সৃষ্টি হয়। পরিস্থিতি সামলা দিতে রীতিমত হিমশিম খেতে হল মেয়র ফিরহাদ হাকিমকে।

আরও পড়ুন: TET-র নামে টাকা তোলার দারুণ ফন্দি খুঁজে পেয়েছে রাজ্য সরকার! বিস্ফোরক শুভেন্দু

কলকাতা পুরসভার ইতিহাসে নজিরবিহীন ঘটনা! সূত্রের খবর, শনিবার কলকাতা পুরসভার অধিবেশনে মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল এবং বিজেপির কাউন্সিলরেরা। এরপরেই পরিস্থিতি সামলাতে না পেরে অধিবেশন কক্ষ ত্যাগ করেন চেয়ারপার্সন মালা রায়। পরে যদিও পুরসদস্যদের অনুরোধে ফিরে আসেন তিনি।

কলকাতা পুরসভায় ধুন্ধুমার কাণ্ড, অধিবেশনে মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল-বিজেপির কাউন্সিলরেরা

জানা যাচ্ছে, অধিবেশনের শুরুতেই উত্তপ্ত বাক্যবিনিময়ের কারণে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি কাউন্সিলর সজল ঘোষ ও তৃণমূল কাউন্সিলর অসীম বসু। এরপরেই তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ধাক্কা দেওয়ার অভিযোগ তোলেন বিজেপির কাউন্সিলর। এখানেই শেষ নয়, হাতাহাতিতে পড়েন আর এক বিজেপি কাউন্সিলর বিজয় ওঝা এবং বোরো চেয়ারম্যান সুদীপ পোল্লেও।

কলকাতা পুরসভায় ধুন্ধুমার কাণ্ড, অধিবেশনে মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল-বিজেপির কাউন্সিলরেরা

বিজেপির পক্ষ থেকে অভিযোগ করে জানানো হয় যে, তৃণমূলের এটাই ক্যালচার! ওরা সব কটা চোর! যদিওবা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে চেয়ারপার্সন ফিরে এসে অধিবেশনের শুরু করেন। কিন্তু বক্তব্যের শুরুতেই সজলের উপর ‘আক্রমণে’র অভিযোগ তুললে অধিবেশন বয়কট করেন বিজেপি কাউন্সিলরেরা।

কলকাতা পুরসভায় ধুন্ধুমার কাণ্ড, অধিবেশনে মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল-বিজেপির কাউন্সিলরেরা

কলকাতা পুরসভায় ধুন্ধুমার কাণ্ড, অধিবেশনে মারামারিতে জড়িয়ে পড়লেন তৃণমূল-বিজেপির কাউন্সিলরেরা

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন