ফি বৃদ্ধি বিশ্বভারতীতে, বিক্ষোভ গবেষকদের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফি বৃদ্ধি বিশ্বভারতীতে, বিক্ষোভ গবেষকদের। এমফিল এবং পিএইচডি-র পরীক্ষা ও মার্কশিট বাবদ ফি অস্বাভাবিক হারে বাড়ানো হয়েছে বলে অভিযোগ তুলেছে বিশ্বভারতীর গবেষক সংগঠন “বিশ্বভারতী ডেমোক্রেটিক রিসার্চ স্কলারস অর্গানাইজেশন”-এর সদস্যেরা। শনিবার সকাল সাড়ে ১০টা নাগাদ বিশ্বভারতীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে হাতে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন গবেষকরা।

আরও পড়ুনঃ মাতৃভাষা যেন মাতৃদুগ্ধ সম, মাতৃভাষায় পঠনপাঠনের নিরিখে দেশের সেরা রাজ্য পশ্চিমবঙ্গ।

জানা যায়, গত ২৯ জুন এক বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্বভারতী। তাতে লেখা আগামী ৮ জুলাইয়ের মধ্যে এমফিল প্রথম ও তৃতীয় সিমেস্টার এবং পিএইচডি কোর্সওয়ার্কের গবেষকদের পরীক্ষা ও মার্কশিট বাবদ ১৪০০ টাকা জমা দিতে হবে। কয়েকদিন আগে ই এই ফি-বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ দেখিয়েছিল এসএফআই। যদিও পরবর্তীতে একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করে বিশ্বভারতী কর্তৃপক্ষ পিএইচডি-র ক্ষেত্রে ৩০০ টাকা কমিয়েছে এবং ঘোষণা করেছেন, ২০১৭ থেকে ২০১৯ সালের ফি কাঠামোকেই অপরিবর্তিত রাখা হল।

যদিও গবেষকদের দাবি, এ বিবৃতি ধোঁয়াশায় ভরা সকলের কাছে। তাঁদের দাবি, পিএইচডি-তে ভর্তি হওয়ার সময় প্রত্যেকে বিগত বছরগুলিতে ‘কোর্স ফি’ বাবদ বরাদ্দ টাকা জমা করে থাকেন। তা হলে ভর্তি হওয়ার পরে পরীক্ষার সময় কেন ফের ১১০০ টাকা জমা করতে বলা হচ্ছে, তার কোনও সদুত্তর নেই। তাঁরা আরও বলেন, পুরনো ফি কাঠামো অনুযায়ী এমফিল-এর বাৎসরিক ফি ১৪০০ টাকা। কিন্তু, কর্তৃপক্ষ ফি অপরিবর্তিত রাখার কথা বললেও, আসলে সেই বাৎসরিক ফি-কে সিমেস্টার ফি-তে রূপান্তরিত করে আলাদা ভাবে টাকা আদায়ের চেষ্টা করা চলছে ।

ঐদিন বিক্ষোভকারীদের গবেষকদের প্রশ্ন, মার্কশিট ফি বাবদ বিশ্বভারতী বেশ কিছু বছর ধরে ৫০ টাকা করে নিত। এ বছর হঠাৎ করে গবেষকদের কাছে মার্কশিট ফি ৫০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করা হল কেন? ফি বৃদ্ধি বিশ্বভারতীতে, বিক্ষোভ গবেষকদের।পাশাপাশি সময়ে স্কলারশিপ না পাওয়া, পড়ুয়া-কর্মী ও অধ্যাপকদের যখন তখন সাসপেন্ড করার অভিযোগও তোলা হয় এই বিক্ষোভে।

গবেষকেরা জানান, তাঁরা উপাচার্যের সঙ্গে গোটা বিষয়টি নিয়ে কথা বলতে চাইলেও কর্তৃপক্ষের তরফে তার সদুত্তর মেলেনি। দাবি মানা না হলে ভবিষ্যতে লাগাতার আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা তথা ঐ সংগঠনের প্রতিনিধিরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর