নজরবন্দি ব্যুরোঃ গত এক বছর আগে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন যুবরাজ সিং। এখন বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলেন বিশ্বের বিভিন্ন টুর্নামেন্টে তাঁর সাথে নিজের ব্যবসা দেখা আর পাঞ্জাবের উঠতি ক্রিকেটারদের সাহায্য করে নিজের সময় কাটাচ্ছেন যুবি।
আরও পড়ুনঃ ভারতের করোনা টিকা কোভ্যাক্সিন নিরাপদ। স্বাধীনতা দিবসের আগের রাতে সুখবর।
বিদেশে দুটো টুর্নামেন্টে-গ্লোবাল টি২০ কানাডা এবং আবুধাবি টি১০ লিগ- অংশ নিয়েছিলেন তিনি। ভারতের বিশ্বকাপ জয়ের অন্যতম প্রধান কারিগর জাতীয় দলের জার্সিতে ৪০টি টেস্ট সহ ৩০৪টি ওডিআই খেলেছেন তিনি। এহেন যুবরাজকে এক অভিনব প্রস্তাব দিল পাঞ্জাব ক্রিকেট সংস্থা।
তাঁকে প্রস্তাবে বলা হয়েছে অবসর ভেঙে আবার ব্যাট নিয়ে মাঠে নামতে আর তাঁর সাথে কোচিং করাতে। পাঞ্জাব ক্রিকেট সংস্থার সচিব পুনিত বালি জানান,’৫- ৬ দিন আগে যুবরাজকে প্রস্তাব পাঠিয়েছি। ওর জবাবের অপেক্ষাতে রয়েছি আমরা। ও যদি খেলা চালিয়ে যাওয়ার পাশাপাশি মেন্টরশিপের কাজ চালিয়ে যেতে পারে, তাহলে ভালই হবে।’
তিনি আরও বলেন আমার মনে হয় অবসর ভাঙার ইচ্ছে থাকলেও যুবরাজ সম্ভবত নিয়মের গেরোয় আটকে যাবেন। অবসর নেওয়ার পর বিদেশের ক্রিকেটে খেলার জন্য বোর্ডের ছাড়পত্র আগেই আদায় করে নিয়েছেন তিনি। এখন দেখা যাক কি ভাবে কি করা যায়, বলে জানিয়েছেন পুনিত।



