নজরবন্দি ব্যুরোঃ ২০১৩ সালে রাজ্য সরকার আর্থিক প্রতারণা মামলার প্রেক্ষিতেই নতুন আইন এনেছিল। শনিবার সেই আইনে রাজ্যের প্রথম কোনও ভুয়ো অর্থলগ্নি সংস্থার বিরুদ্ধে রায়দান হল।পিনকন-প্রতারণা মামলায় এ দিন সংস্থার কর্ণধার মনোরঞ্জন রায়-সহ আটজনকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছেন পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা আদালত (তিন নম্বর) তথা অর্থনৈতিক অপরাধের বিশেষ আদালতের বিচারক মৌ চট্টোপাধ্যায়।
আরও পড়ুনঃ বিরোধীদের চাপে ব্যাকফুটে যোগী! গণধর্ষণ কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ।


এই সংস্থার স্থাবর, অস্থাবর সব সম্পত্তি বিক্রি করে আমানতকারীদের দ্রুত টাকা ফেরানোর জন্য ‘ডিরেক্টর অফ ইকনমিক্স অফেন্স’কে নির্দেশও দিয়েছে আদালত। তমলুক আদালত চত্বর এ দিন মুড়ে ফেলা হয়েছিল নিরাপত্তার চাদরে।
মামলায় ধৃত ১৮ জনের মধ্যে ১৬ জন সকাল ১১টা নাগাদ তোলা হয় এজলাসে। ১২ টার সময় ১৮ জন অভিযুক্তর মধ্যে ১০ জনকে মামলা থেকে অব্যাহতির কথা শোনান ।তবে মনোরঞ্জন ও মৌসুমী সহ বাকি ৮ জনকে দোষী সাব্যস্ত করা হয়।
সেখানে যাবজ্জীবন সাজার পাশাপাশি প্রতারিতদের টাকা ফেরানোর সংস্থানও রয়েছে। অভিযুক্তদের ভারতীয় দণ্ডবিধির ৪২০, ১২০ বি, ঢাকায় তিন বছর এবং ৪০৯ ধারায় সাত বছরের সাজা হয়েছে।










