ফের শাসক দলের গোষ্টীদ্বন্দ প্রকাশ্যে, পদ খোয়ালেন তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি, বালুরঘাটঃ ফের গোষ্টীদ্বন্দ প্রকাশ্যে দক্ষিন দিনাজপুর জেলায়। গঙ্গারামপুর ও বালুরঘাট দুই লবির কাজিয়ার জেরে এবার পদ হারালেন বিপ্লব ঘনিষ্ট বালুরঘাটের এক বিশিষ্ট নেতা। জানা গেছে দলের জেলা কমিটিকে বাদ দিয়েই শুধুমাত্র বিপ্লব মিত্র ঘনিষ্ঠদের নিয়েই সভা করানোর অভিযোগে পদ খোয়ালেন তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি বিমান দাস।

আরও পড়ুনঃ জলের দামে মদ, ১০০ টাকায় মিলবে হুইস্কি-রাম-ভদকা

বৃহস্পতিবার তৃণমূল জেলা সভাপতি উজ্জ্বল বসাক চিঠি দিয়ে বিমানবাবুকে এই পদ থেকে সরিয়ে দেওয়া ও দলের সবরকম কর্মকাণ্ড থেকে দূরে থাকার কথা জানিয়ে দিয়েছেন।

15 2

জানা গিয়েছে, গত ২৯ মে বালুরঘাটে একটি বেসরকারি সভাগৃহে সাংগঠনিক সভার আয়োজন করেছিলেন তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি বিমান দাস।

16 2

ওই বৈঠকে বিপ্লব মিত্র ঘনিষ্ঠ বলে পরিচিত ওয়ার্ড কনভেনাররা, কয়েকজন কাউন্সিলার ও শহর কমিটির কয়েকজন উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি ছিলেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান তথা বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্র।

ফের শাসক দলের গোষ্টীদ্বন্দ প্রকাশ্যে, পদ খোয়ালেন তৃণমূলের বালুরঘাট শহর সভাপতি

জেলা সভাপতি সহ আর কোনও নেতা উপস্থিত না থাকায় সভার বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছিল। এছাড়াও ওই সভা নিয়ে সারা শহরজুড়ে বিভ্রান্তির সৃষ্টি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত