রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল, পাল্টা দিল তৃণমূল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য এবং রাজ্যপালের সংঘাত নতুন কিছু ঘটনা নয়। যেকোনো ইস্যুতেই আমরা বারবার দেখে এসেছি রাজ্য এবং রাজ্যপালের সংঘাত। আর এবার রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে রাজ্যপাল জাগদীপ ধনকড় বিস্ফোরক মন্তব্য করলেন। রাজ্যের শিক্ষার হাল দেখে তার নাকি রাতে ঘুম আসছে না।

আরও পড়ুনঃ ৫ গুন কমল খরচ, কলকাতার বুকে সফল কিডনি প্রতিস্থাপন করল রোবট দ্য ভিঞ্চি!

ঠিকই বলেছেন রাজ্যপাল? শুক্রবার দ্য ইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্টস অফ ইন্ডিয়ার সমাবর্তন অনুষ্ঠান ছিল। সেখানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ওই অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে রাজ্যের শিক্ষাব্যবস্থার সমালোচনা করেন তিনি।

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির সমাবর্তন অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয় না বলে আক্ষেপ করেন রাজ্যপাল। তাঁকে উপাচার্যরা এড়িয়ে চলেন বলেই দাবি। এরপরই রাজ্যকে সরাসরি আমন্ত্রণ করে তিনি বলেন, “চারপাশের শিক্ষাব্যবস্থার হাল দেখে আমার রাতে ঘুম আসে না।

উপাচার্যরা ইউনিয়ন করতে ব্যস্ত। এসব করলে রেয়াত নয়। উচ্চপর্যায়ের কমিটিও তৈরি করেছি।” তাঁর এই মন্তব্যের পালটা জবাব দিয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার। তিনি বলেন,

রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে বিস্ফোরক রাজ্যপাল, পাল্টা দিল তৃণমূল

“আপনি অনেক কথা বলছেন। আর বাংলাকে অপমান করবেন না। বাংলার শিক্ষা, সংস্কৃতিকে অপমান করার কোনও অধিকার কেউ আপনাকে দেননি। শিক্ষাবিদদের অপমান করতে পারেন না আপনি।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন