কেন হারতে হল? দলের নেতাদের উপর ক্ষোভ উগড়ে বিস্ফোরক দেবাংশু

Debangshu Bhattacharya: জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

একুশের বিধানসভার মতোই চব্বিশের লোকসভাও রাজ্য জুড়ে দেখা গিয়েছে সবুজ ঝড়। গতবারের থেকে তৃণমূল কংগ্রেস রাজ্যে অনেক বেশি আসন পেলেও তমলুক কেন্দ্রে সবুজ ঝড়ের প্রভাব পড়েনি। সেখানে পদ্ম ফোটাতে সক্ষম হয়েছেন প্রাক্তন বিচারপতি থেকে সদ্য রাজনীতির ময়দানে পা রাখা বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়।

আরও পড়ুনঃ উত্তর পশ্চিমের গরম হাওয়া ঢুকছে বাংলায়, কলকাতার তাপমাত্রা বাড়তে পারে ৪০ ডিগ্রি পর্যন্ত

debanshu1

কোনওভাবে সেখানে অধিকারী পরিবারের গড় বাঁচাতে পেরেছেন। অভিজিতের কাছে ৭৭ হাজার ৭৩৩টি ভোটের হেরেছেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। আর এবার নিজের হারের ময়না তদন্ত করতে গিয়ে বিস্ফোরক এই যুবনেতা। ভোটে দাঁড়ানোর অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি জানান,

‘অভিজ্ঞতা আমার ভাল হয়েছে। অনেকে আশীর্বাদ করেছেন। কিন্তু আমি ভোটে লড়তে গিয়ে দেখলাম, ওই জেলায় আমার দলের অনেকেই দুই নৌকায় পা দিয়ে চলছেন। ভোটের প্রভাব সে কারণে তো পড়বেই। এটা তো নিশ্চিত ছিল। যারা দুই নৌকায় পা দিয়ে চলছে তাঁদের চিহ্নিত করতে পেরেছি।

কেন হারতে হল? দলের নেতাদের উপর ক্ষোভ উগড়ে বিস্ফোরক দেবাংশু

debanshu2

আমি আমার দলের শীর্ষ নেতৃত্বকে গোটা বিষয়টি জানিয়েছি। এভাবে চলতে পারে না। দুই নৌকায় পা দিয়ে চলব আবার দলের বিভিন্ন পদ সামলাব সেটা হয় না’। উল্লেখ্য, শুভেন্দু অধিকারী প্রায়ই দাবি করেছেন, যে তৃণমূলের মধ্যে এখনও তাঁর লোক রয়েছে। কার্যত সেই সুর শোনা গেল দেবাংশুর গলায়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত