নজরবান্দি ব্যুরোঃ দেশের যে কোনো বিতর্কে কঙ্গনা রানাওয়াত মন্তব্য করবেন না এটা এখন প্রায়ই হয় না। আর তাই কর্নাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার তিনি মুখ খুললেন। আর তিনি কোন বিষয় নিয়ে মন্তব্য করবেন আর সেটা বিতর্কিত হবে না সেটাও আজকাল প্রায় অসম্ভব।
আরও পড়ুনঃ মদন মিত্রকে শোকজ তৃণমূলের, কড়া পদক্ষেপ নিতে চলেছে শীর্ষ নেতৃত্ব


অন্যান্য বিষয়ের মত এবার নিজের মন্তব্য সোশ্যাল মিডিয়ায় লিখলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা লিখেছেন, ‘যদি সত্যিই সাহস দেখাতে হয়, তাহলে আফগানিস্তানে গিয়ে বোরখা পরবেন না! স্বাধীনভাবে থাকতে শিখুন, খাঁচায় নিজেকে বন্ধ করে রাখবেন না।’
কঙ্গনার এই মন্তব্য দেখে চুপ থাকতে পারেননি অভিনেত্রী শাবানা আজমি। তিনি লিখেছেন, ‘যত দূর আমি জানি, আফগানিস্তান ধর্মকেন্দ্রীক দেশ। আর ভারত ধর্মনিরপেক্ষ দেশ, তাই তো?’ কঙ্গনার ওই মন্তব্যের পর এবার তাঁকে একহাত নেন শাবানা আজমি ।
হিজাব বিতর্ক নিয়ে বিস্ফোরক কঙ্গনা, পাল্টা দিলেন সাবানা
বলিউডের এই বর্ষীয়ান অভিনেত্রী কঙ্গনাকে পালটা কটাক্ষ করে জানান, তিনি যতদূর জানেন, আফগানিস্তান একটি ধর্মতান্ত্রিক দেশ। কিন্তু ভারত ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক প্রজাতন্ত্র, তাই না? হিজাব নিয়ে কঙ্গনার ওই মন্তব্যের পর তাঁকে পালটা একহাত নেন রাজ্যসভার প্রাক্তন সাংসদ।










