নজরবন্দি ব্যুরোঃ মদন মিত্রের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে তৃণমূল। বৃহস্পতিবার তাঁর মন্তব্যের কারণে এবার মদন মিত্রকে শোকজ তৃণমূলের। শোকজে সন্তুষ্ট না হলে কড়া পদক্ষেপ নিতে চলেছে ঘাসফুল শিবির। এমনটাই তৃণমূল সূত্রে খবর।


পুরভোটের প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছিল কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। স্বভাবতই তাঁর ওপর শুরু থেকেই নজর রেখেছিল দল। কিন্তু বৃহস্পতিবার দলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যাইয়ের পাশে দাঁড়াতে গিয়ে যেভাবে অন্যান্য নেতাদের আক্রমণ করেছেন, সেটা একেবারেই ভালোভাবেই নেয়নি শীর্ষ নেতৃত্ব। বরং এতে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন অনেকেই।
সেইকারণেই মদন মিত্রকে শোকজ করা হয়েছে। খুব জলদি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে চলেছে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তাতে সন্তুষ্ট না হলেই কড়া পদক্ষেপ নিতে পারে তৃণমূল। এমনটাই খবর তৃণমূল সূত্রে।
প্রসঙ্গত, গতকাল সাংবাদিকদের মুখোমুখি হয়ে মদন মিত্র বলেন, “আমার তো অভিষেকের মুখটা খুব ভালো লাগে। কীরকম সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি বাচ্ছা লাগে। এখন আর কার ভালো লাগে কী করে বলবে? এই দলের মমতাদির পরে অভিষেকের মুখ ছাড়া আর তো কারোর মুখ ভালো লাগে না। কেউ গোটা, কেউ মোটা, কেউ সোঁটা, কেউ সরু”।


মদন মিত্রকে শোকজ তৃণমূলের, মদনকে বাগে আনতে ব্যবস্থা নিচ্ছে তৃণমূল

পরে অবশ্য এই মন্তব্যের জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। তিনি বলেন,” আমায় সাংবাদিকরা জিজ্ঞেস করছিল সবচেয়ে পবিত্র মুখ কোনটা? আমি বলেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায়। বলল, তারপর। আমি বললাম অভিষেক। তারপরেই বলে ফেলি কেউ গোটা, কেউ মোটা, কেউ সোঁটা, কেউ সরু। আমি দলের শীর্ষ নেতৃত্বের কাছে করজোরে ক্ষমা চাইছি। আমি লজিত। আমার বাড়ি থেকে অত্যন্ত জঘন্ন্য ভাষায় বলে দেওয়া হয়েছে আমার রাজনীতি ছেড়ে দেওয়া উচিত”।








