পাঠ নিয়েছে অতীত থেকে, এই আকালে কেরলে উদবৃত্ত অক্সিজেন।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: পাঠ নিয়েছে অতীত থেকে, মোকাবিলা করার। সেই কারণে এই দুঃসময়ে এখনো ভেঙে পড়েনি কেরলের কাঠামো। এই মুহুর্তে যখন দেশের প্রায় প্রতিটি রাজ্য অক্সিজেনের আকালে ভুগছে, কেউ কেউ প্রচন্ড ভাবে, আর কোনো কোনো রাজ্যে ফুরিয়ে আসছে অক্সিজেন। তখনো কিন্তু সোজা হয়ে দাঁড়িয়ে আছে কেরল।

আরও পড়ুনঃ খুঁজে পাওয়া যাচ্ছেনা দাহ করার জায়গা, স্বজন হারানোর আর্তনাদে কাঁপছে দিল্লি

রাজ্যবাসী বলছেন তাঁরা শিক্ষা নিয়েছেন গত বছর থেকেই। করোনার প্রথম ওয়েভের সময় থেকেই কেরল নিজদের পরিকাঠামো উন্নয়নে নজর দিয়েছিল। শুধু তাই নয়, দেশের সব রাজ্যের কাছে প্রথম ধাক্কা সামলে মডেল হিসেবে জায়গা পেয়েছিল দক্ষিণের এই রাজ্য। এবারও তার ব্যতিক্রম নয়। সব রাজ্য যখন ধুঁকছে অক্সিজেনের অভাবে তখন বিজয়নরে রাজ্যে উদবৃত্ত অক্সিজেন।

গত বছর কেরলে প্রতি মিনিটে অক্সিজেন উৎপাদন হত ৫০ লিটার,  বর্তমানে তা বেড়ে হয়েছে প্রতি মিনিটে ১২৫০ লিটার৷ গত বছরের ২৩ মার্চ থেকে কেরলের স্বাস্থ্য দফতর এবং গোটা দেশে অক্সিজেন সরবরাহের পরিস্থিতির উপরে নজর রাখা কেন্দ্রীয় এজেন্সি PESO-র পরিকল্পনার ফলেই তা সম্ভব হয়েছে বলেই জান্নাও হয়েছে৷ PESO-র ডেপুটি চিফ কন্ট্রোলার আর বেণুুগোপাল জানিয়েছেন, ‘কেন্দ্রীয় সরকারের এজেন্সি এবং রাজ্য সরকারের যৌথ প্রয়াসেই এমন অসাধারণ ফল পাওয়া সম্ভব৷ যাতে রোগীদের অক্সিজেনের চাহিদা সামাল দেওয়া সম্ভব হয়৷ কীভাবে অক্সিজেন উৎপাদন আরও বাড়ানো যায়, দু’ তরফই সমানে সেই পথ খোঁজার চেষ্টা করে গিয়েছে৷ ‘পেসো, কেরল মেডিক্যাল সার্ভিস কর্পোরেশন, বিভিন্ন হাসপাতাল এবং অক্সিজেন সরবাহের সঙ্গে যুক্ত সংস্থাগুলির মধ্যে নিয়মিত বৈঠকও হয়৷

পাঠ নিয়েছে অতীত থেকে, এবং তাতেই এসেছে সফলতা। রাজ্যের মানুষদের চিন্তা কমিয়ে কেরল জমিয়ে রেখেছে অক্সিজেন। সুধু তাই নয়, নিজেদের জমানো অক্সিজেন এই সংকট কালে কর্নাটক, গোয়া এবং তামিলনাডুতে সরবরাহ করছে দক্ষিণের এই রাজ্য।  রাজ্যের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন বলেন, ‘আমরা কেরলের চিকিৎসা ক্ষেত্রের পরিকাঠামো অনেকটাই বাড়িয়ে নিতে পেরেছি৷ এই মুহূর্তে আমাদের রাজ্যে অক্সিজেনের চাহিদা ৭৪.২৫ মেট্রিক টন৷ আর আমরা ২১৯.২২ মেট্রিক টন অক্সিজেন উৎপাদন করছি৷ সব সরকারি হাসপাতালে কোভিড এবং সাধারণ রোগীদের জন্য মোট যে আইসিইউ বেড আছে, তার ৫০ শতাংশই এখনও খালি রয়েছে৷

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত