খুঁজে পাওয়া যাচ্ছেনা দাহ করার জায়গা, স্বজন হারানোর আর্তনাদে কাঁপছে দিল্লি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: খুঁজে পাওয়া যাচ্ছেনা দাহ করার জায়গা, কোথাও বা লোকালয়ে সাজানো হচ্ছে চিতা। এই মুহূর্তে ঝলমলে রাজধানীর ছবিতে শুধু স্বজন হারানো চিৎকার আর চিতার আগুন। যা খুব স্বাভাবিক ভাবেই উস্কে দিচ্ছে গত বছরের নিউ ইয়র্কের ছবি। যদিও পরিসংখ্যান বলছে গত বছরের নিউ ইয়র্কের যে সাদা চাদরে ঢাকা থরে থরে রাখা মৃতদেহ দেখে আঁতকে উঠেছিল সাধারণ মানুষ, তার পরিমাণ ছিল ৮ হাজার। দিল্লিতে এই মুহূর্তে যে পরিমাণ টা দ্বিগুণেরও বেশি। আক্রান্ত একদিনে প্রায় সাড়ে ২৪ হাজার।

আরও পড়ুনঃ ভাইরাস ভাঙছে পুরনো রেকর্ড! দেশে একদিনে আক্রান্ত ৩লাখ ৪৬ হাজার

গোটা দেশ জুড়ে হাহাকার চলছে অক্সিজেনের। ভাইরাসের দাপটে প্রবল শ্বাসকষ্টে প্রাণ হারাচ্ছেন বহু মানুষ। এদিকে দেশের ভাঁড়ারে ফুরিয়ে আসছে অক্সিজেন।অকুলান হাসপাতালের বেড। চারদিকে শুধুই আর্ত চিৎকার। বেড না পেয়ে রাস্তায়, ফুটপাথে শুয়ে আছেন কাতারে কাতারে মানুষ। বেডের জন্য হন্যে হয়ে খুঁজছেন পরিবার পরিজন। জায়গা নেই শ্মশান ঘাটে, ভর্তি হচ্ছে কবর স্থান। পার্কিং লটের জায়গায় থরে থরে সাজানো চিতা। কোথাও কোলের শিশু ফেলে রেখে মারা গিয়েছেন বাবা মা, কোথাও সদ্য বিবাহিত স্বামী স্ত্রীর দেহ জায়গার অভাবে জমে রয়েছে পার্কিং লটে।

দেশের সমগ্র চিত্রের মাঝে সব কিছু পিছনে ফেলে এই মুহূর্তে বারবার উঠে আসছে দিল্লির এই ভয়াবহ চিত্র। ড্রোন থেকে তোলা থরে ঘিরে সাজানো মৃতদেহ আর দাহ করার ছবি সবার মনে আতঙ্ক জাগিয়েছিল। সেই আতঙ্ক আরো বাড়িয়ে বাড়ছে দিল্লির সংক্রমণের সংখ্যা বাড়ছে মৃত্যুর সংখ্যা। জায়গা কমছে আরো। স্বাস্থ্য দফতর সুত্রের খবর, দেশের রাজধানীতে এই মুহূর্তে ভাইরাস আক্রান্তের সংখ্যা ৯২ হাজারেরও বেশি।

খুঁজে পাওয়া যাচ্ছেনা দাহ করার জায়গা,  গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন প্রায় সাড়ে ২৪ হাজার মানুষ। মারা গিয়েছেন ৩৪৮ জন। সব মিলিয়ে দিল্লিতে মোট মৃত্যুর সংখ্যা ১৩,৫৪১। গতকালই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে দিল্লির জন্য অক্সিজেন চেয়েছেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির প্রায় প্রতিটি হাসপাতালের চিত্র ভয়াবহ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত