নজরবন্দি ব্যুরো: ভাইরাস ভাঙছে পুরনো রেকর্ড! বেসামাল পরিস্থিতি গোটা ভারত জুড়ে। পরপর তিনদিন লাগামছাড়া সংক্রমণ দেশে। যে হারে বাড়ছে সংক্রমণ, পাল্লা দিয়ে ফুরিয়ে যাচ্ছে অক্সিজেন, সংকুলান হসপিটালের বেড। দ্বিতীয় ঢেউ সামলানোর আগেই একেবারে বিপর্যস্ত দেশের জনজীবন। আক্রান্ত মানুষেরা পাচ্ছেন না বেড, বাইরে বসে কাতরাচ্ছেন হাজার হাজার রোগী।গোটা দেশ জুড়ে এই মুহূর্তে একই চিত্র।
আরও পড়ুনঃ দুবারই ব্যর্থ! করোনা মোকাবিলায় কেন্দ্রের অদূরদর্শিতা নিয়ে খোঁচা পিকের।


তার মাঝেই সংক্রমণে প্রতিদিন পুরনো রেকর্ড ভাঙছে দেশ।সঙ্গে বাড়ছে মৃত্যু সংখ্যা। এই মুহূর্তে সংক্রমণ এবং মৃত্যুতে আমেরিকাকে পিছনে ফেলেছে ভারত। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন করোনা আক্রান্ত হয়েছেন। আপাতত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৬৬২ লক্ষ ১০ হাজার ৪৮১ জন।
দেশে সক্রিয় রোগী ক্রমশ বাড়ছে। একাধিক পরিকল্পনা সত্বেও কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে দেশের স্বস্থ্য পরিষেবা। শনিবার দেশে সক্রিয় রোগী বেড়েছে ১ লক্ষ ২৪ হাজার ৩২৪। যার জেরে দেশে মোট সক্রিয় রোগীর সংখ্যা হল ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০। এত সংখ্যক করোনা রোগী এর আগে কখনও ছিল না দেশে। গত বছর সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নাগাদ সর্বোচ্চ সংখ্যক রোগী ছিল দেশে। এ়খনকার সংখ্যা সেই সংখ্যার দ্বিগুণেরও বেশি।
ভাইরাস ভাঙছে পুরনো রেকর্ড! এই মুহূর্তে মৃতের সংখ্যা ১ লক্ষ ৮৯ হাজার ৫৪৪ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ২,৬২৪ জনের। গত ২৪ ঘণ্টায় দেশে করোনামুক্ত হয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮জন। পরিসংখ্যান অনুযায়ী দেশের মোট অ্যাকটিভ কেস এই মুহূর্তে ২৫ লক্ষ ৫২ হাজার ৯৪০ জন। এ পর্যন্ত দেশে সুস্থতার সংখ্যা ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭ জন। সারা দেশে মোট টিকাকরণ হয়েছে ১৩ কোটি ৮৩ লক্ষ ৭৯ হাজার ৪৩২ জনের।









