নজরবন্দি ব্যুরোঃ মাধ্যমিকের প্রশ্নফাঁস রুখতে এবছর বিশেষ উদ্যোগ নিয়েছিল রাজ্য সরকার। আগেভাগেই রাজ্যের কিছু এলাকা স্পর্শকাতর হিসাবে চিহ্নিত করেছিল গোয়েন্দারা। এমনকি হোয়াটসঅ্যাপে প্রশ্ন ফাঁস রুখতে পরীক্ষার দিনগুলিতে সকাল ১১টা থেকে বিকেল ৩.১৫ পর্যন্ত বেশকিছু এলাকায় ইন্টারনেট পরিষেবা নিয়ন্ত্রনের কথাও শোনা গিয়েছিল রাজ্য সরকারের তরফে। তবে শেষরক্ষা হল না। পরীক্ষার আগেই সামনে আসল মাধ্যমিকের দ্বিতীয় ভাষার প্রশ্নপত্র।
আরও পড়ুনঃ TMC and Congress: এবার তৃণমূলকে জোটবার্তা কংগ্রেসের, আজই গোয়া যাচ্ছেন অভিষেক


আজ সকাল ১১ টা বেজে ৪৫ মিনিট নাগাদ আচমকাই নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র। যা নিয়ে রীতিমতো হইচই পড়ে যায় পরীক্ষার্থীদের মধ্যে। নেটমাধ্যমে দেখা যাচ্ছে প্রশ্নপত্রের একাধিক ছবি। যেখানে লেখা রয়েছে ইংরেজি গ্রামার ও আনসিনের একটি প্যাসেজ। কিন্তু আদৌ এটি এবছরের প্রশ্ন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়।
তবে এই নিয়ে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় কে প্রশ্ন করা হলে এটিকে ভুয়ো বলেই উল্লেখ করেন তিনি। বলাবাহুল্য, গত ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার সময়ে দেখা দিয়েছিল এই একই ঘটনা। সেবার রুটিন মেনে ফাঁস হতে থাকত পরীক্ষার প্রশ্নপত্র। অধিকাংশ সময়ে পরীক্ষা শুরু হওয়ার ঘণ্টাকয়েক আগেই নেটমাধ্যমে ছড়িয়ে যেত সেইসমস্ত প্রশ্ন।
শেষরক্ষা হল না, পরীক্ষার আগেই ফাঁস মাধ্যমিকের ইংরেজি প্রশ্নপত্র

সেই অতীত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই এবার বিশেষ পদক্ষেপ নিয়েছিল পর্ষদ। গোয়েন্দাদের মাধ্যমে বেশকিছু স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে নির্ধারিত সময়ে ইন্টারনেট পরিষেবা বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এরপরেও প্রকাশ্যে আসল মাধ্যমিকের দ্বিতীয় ভাষার প্রশ্নপত্র। তবে আদৌ কি আসল সেই প্রশ্নপত্র? তা বোঝা যাবে পরীক্ষার শেষে।









