আগামী ২ বছর EMI দিতে হবে না গ্রাহকদের। #BigBreaking

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ২ বছর EMI দিতে হবে না গ্রাহকদের। করোনা বদলে দিয়েছে জীবনযাত্রা। দেশজুড়ে চলছে আর্থিক মন্দা। হুহু করে বাড়ছে বেকারত্ব। জিডিপি কমে গিয়েছে উল্লেখযোগ্য হারে। করোনা সঙ্কটের আবহে শুরুতেই কেন্দ্র ইএমআই এর অপর স্থগিতাদেশ ঘোষনা করে ৩ মাসের জন্যে। পরে তা বাড়ানো হয়। সাধারন মানুষের জন্যে ইএমআই তে স্থগিতাদেশ দিলেও পরে দেখা যায় আসলে জনগনের থেকে অনেক বেশী লাভবান হচ্ছে ব্যাঙ্ক। কার্যত শোষনের মুখে পড়ছেন সাধারন মানুষ।

আর পড়ুনঃ সুশান্ত মামলায় চাঞ্চল্যকর তথ্য, ড্রাগ র‍্যাকেটে নাম জনপ্রিয় অভিনেতা ও রাজনৈতিক নেতার!

করোনা পরিস্থিতিতে রোজগার কমে যাওয়ায় যারা ইএমআই দিতে পারছেন না এখন তাদের পরে গুনতে হবে অনেক বেশি টাকা। কারন গিত ইএমআই এর উপর ব্যাঙ্কগুলি অতিরিক্ত সুদ নেবে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা হয় বিষয়টি নিয়ে। আজ সেই মামলার শুনানি ছিল। কিন্তু স্থগিত ইএমআই এর উপর ব্যাঙ্কগুলি সুদ নিতে পারবে কি না, তা নিয়ে আজও ফয়সালা হল না সর্বোচ্চ আদালতে। যদিও ইএমআই দাতা জনগন কে স্বস্তি দিতে সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্তের কথা জানাল কেন্দ্র।

আগামী ২ বছর EMI দিতে হবে না? আজ সুপ্রিম কোর্টে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা কেন্দ্রিয় সরকারের সিদ্ধন্তের কথা জানান। তিনি সর্বোচ্চ আদালত কে বলেন, ঋণের মোরেটোরিয়াম বা ইএমআই আগামী দুবছর পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। তিনি বলেন, “ঋণ শোধ করার মোরেটোরিয়াম বা ইএমআই আগামী দু’‌বছরের জন্য স্থগিত রাখা যেতে পারে। মহামারী পরিস্থিতিতে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়টা সরকার খতিয়ে দেখছে।”

এই প্রসঙ্গে প্রশ্ন ওঠে, ‌ গ্রাহকদের জন্য যদি এই সুবিধা দুবছর বাড়িয়ে দেওয়া হয়, তবে কি কি স্থগিত ইএমআই এর উপর সুদ চাপাবে ব্যাঙ্কগুলি? আজ আদালতের এই প্রশ্নের কোন সদুত্তর দিতে পারেনি কেন্দ্র। আগামীকাল অর্থাৎ বুধবার ফের শুনানি হবে দেশের সর্বোচ্চ আদালতে। সেখানেই নির্ধারিত হবে স্থগিত ইএমআই এর অপর সুধ নিতে পারবে কিনা ব্যাঙ্ক গুলি। বা সুদ নিলেও তা কত হারে। আপাতত সুখবর হল গ্রাহকদের দু বছর দিতে হচ্ছেনা কোন ইএমআই।

উল্লেখ্য চলতি বছরের ২৭ মার্চ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ইএমআই স্থগিত রাখার বিষয়টি ঘোষণা করেছিলেন। প্রাথমিক ভাবে এই ঘোষণা ছিল তিন মাসের জন্যে, পরে পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর