যীশু রায়ঃ সুশান্ত মৃত্যু মামলাতে মাদক যোগ ধীরে ধীরে আরো গভীর হচ্ছে। কিছুক্ষন আগে পাওয়া খবরে জানা যাচ্ছে এনসিবি( জাতীয় মাদক নিয়ন্ত্রণ সংস্থা) এবং সিবিআই এর যৌথ তদন্তে রুপোলি পর্দার অনেক বড় বড় নাম ছাড়াও উঠে এসেছে দুজন জনপ্রিয় ও প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্বের নাম। যদিও নাম এখনও জানা যায়নি।
আরও পড়ুনঃ অশনিসংকেত, আমরা এক ভয়ংকর আর্থিক মন্দার মধ্যে দ্রুত প্রবেশ করেছি।


তাই আটঘাট বেঁধে তদন্তে নেমেছে এনসিবি।কারণ এই মাদকযোগ আর সুশান্তকে মাদক দেওয়া তে আটকে নেই. মাদক পাচার ও মাদক প্যাডলিঙ এর মত গুরুতর দিকে মোড় নিয়েছে। নাম উঠে আসছে অনেক প্রভাবশালীর। নেক্সআস নামে একটি সংস্থার মাধ্যমে চলে এই মাদক ব্যবসা। তাই এই জরুরী সময়ে এনসিবি প্রধান রাকেশ আস্থানা নিজে মুম্বই এ এসে নিজের টিম কে নেতৃত্ব দিচ্ছেন এই তদন্ত. তাতেই ঘটনার গুরুত্ব কতটা বোঝা যাচ্ছে. এখন এই সব বড় নাম কবে প্রকাশ পায় এবং তদন্ত কোন দিকে মোড় নেয় সেদিকেই তাকিয়ে সবাই।
অপর দিকে বুধবার মাদক ষড়যন্ত্রের জন্য রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে নারকোটিকস কন্ট্রোল ব্যুরো। রিয়া ছাড়াও আরও কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছ। ইডি আগে থেকেই তদন্ত করছে এই বিষয়ে।
সম্প্রতি এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাত্কারে রিয়া চক্রবর্তী দাবি করেন, তাঁর সঙ্গে সম্পর্কে আসার আগেই মাদকের নেশায় আচ্ছন্ন ছিলেন সুশান্ত। নিয়মিত মাদক কিনতেন তিনি। রিয়াই এসে এই নেশা ছাড়ানোর চেষ্টা করেন।









