নজরবন্দি ব্যুরোঃ EMI স্থগিত ২ বছর? সুদের ওপর সুদ চাপাবে ব্যাঙ্ক? ৭ দিনের প্রতীক্ষা আর। করোনা বদলে দিয়েছে জীবনযাত্রা। দেশজুড়ে চলছে আর্থিক মন্দা। হুহু করে বাড়ছে বেকারত্ব। জিডিপি কমে গিয়েছে উল্লেখযোগ্য হারে। করোনা সঙ্কটের আবহে শুরুতেই কেন্দ্র ইএমআই এর অপর স্থগিতাদেশ ঘোষনা করে ৩ মাসের জন্যে। চলতি বছরের ২৭ মার্চ রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর ইএমআই স্থগিত রাখার বিষয়টি ঘোষণা করেছিলেন। প্রাথমিক ভাবে এই ঘোষণা ছিল তিন মাসের জন্যে, পরে পর্যায়ক্রমে তা বাড়ানো হয়।
আরও পড়ুনঃ তিন জেলায় শক্তি ক্ষয়। বিজেপি ছেড়ে এক ঝাঁক নেতা কর্মী যোগ দিলেন তৃনমূলে।


সাধারন মানুষের জন্যে ইএমআই তে স্থগিতাদেশ দিলেও পরে দেখা যায় আসলে জনগনের থেকে অনেক বেশী লাভবান হচ্ছে ব্যাঙ্ক। কার্যত শোষনের মুখে পড়ছেন সাধারন মানুষ। করোনা পরিস্থিতিতে রোজগার কমে যাওয়ায় যারা ইএমআই দিতে পারছেন না এখন তাদের পরে গুনতে হবে অনেক বেশি টাকা। কারন স্থগিত ইএমআই এর উপর ব্যাঙ্কগুলি অতিরিক্ত সুদ নেবে। এই পরিস্থিতিতে সুপ্রিম কোর্টে মামলা হয় বিষয়টি নিয়ে।
পিটিশনার দের পক্ষে আইনজীবী রাজীব দত্ত গতকাল অর্থাৎ ২ সেপ্টেম্বর ২০২০ তারিখে সুপ্রিম কোর্ট কে বলেন, সুদের ওপর সুদ নেওয়া একেবারেই উচিত নয় ব্যাঙ্কগুলির। তাঁরা এই অতিরিক্ত সুদ নিতে পারেনা।” গতকাল যে কথা আইনজীবী রাজীব দত্ত বলেন সেই প্রসঙ্গে অনেক আগেই সুপ্রিম কোর্ট মন্তব্য করেছিল। সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল “সুদের ওপর সুদ বসানো উচিত নয়”। গত ৪ই জুন রিজার্ভ ব্যাঙ্ক সুপ্রিম কোর্ট কে জানায় “EMI স্থগিত থাকার কারনে ঋণ দাতাদের প্রায় ২ লক্ষ কোটি টাকা ক্ষতির মুখে পড়তে হবে।”
EMI স্থগিত ২ বছর? এদিকে ৩১শে অগাস্ট ইএমআই এর অপর থাকা স্থগিতাদেশের মেয়ার শেষ হয়েছে। এই পরিস্থিতিতে ইএমআই দাতা জনগন কে স্বস্তি দিতে সুপ্রিম কোর্টে বড় সিদ্ধান্তের কথা জানায় কেন্দ্র। দুদিন আগে সুপ্রিম কোর্টে কেন্দ্র ও রিজার্ভ ব্যাঙ্কের তরফে সলিসিটার জেনারেল তুষার মেহতা কেন্দ্রিয় সরকারের সিদ্ধন্তের কথা জানান। তিনি বলেন, “ঋণ শোধ করার মোরেটোরিয়াম বা ইএমআই আগামী দু’বছরের জন্য স্থগিত রাখা যেতে পারে। মহামারী পরিস্থিতিতে কোন কোন সেক্টর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়টা সরকার খতিয়ে দেখছে।”


গতকাল সুপ্রিম কোর্ট জানিয়ে ছিল আজ অর্থাৎ ৩ সেপ্টেম্বর এই বিষয়ে ফের শুনানি হবে দুপুর দুটো থেকে। সেই মত আজ শুনানি হয় সুপ্রিম কোর্টে। মহামান্য বিচারপতি অশোক ভূষন, আর সুভাষ রেড্ডি এবং এমআর শাহ। তিন বিচারপতির বেঞ্চে এদিন মামলার শুনানি হয়। সব পক্ষের সওয়াল জবাব শুনে সুপ্রিম কোর্টের বেঞ্চ নির্দেশ দেয় আগামী ১০ই সেপ্টেম্বর সকাল সাড়ে ১০ টার সময় এই মামলার ফের শুনানি হবে। সেদিন জানা যেতে পারে গ্রাহকদের জন্য যদি এই সুবিধা দুবছর বাড়িয়ে দেওয়া হয়, তবে কি কি স্থগিত ইএমআই এর উপর সুদ চাপাবে ব্যাঙ্কগুলি?









