তিন জেলায় শক্তি ক্ষয়। বিজেপি ছেড়ে এক ঝাঁক নেতা কর্মী যোগ দিলেন তৃনমূলে।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: তিন জেলায় শক্তি ক্ষয়। বিজেপি ছেড়ে এক ঝাঁক নেতা কর্মী যোগ দিলেন তৃনমূলে। পুরুলিয়া, বাঁকুড়া ও ঝাড়গ্রাম এর বহু বিজেপি কর্মী যোগদান করলেন তৃণমূলে। বাকুড়া জেলার ১৫ জন বিজেপি এবং সিপিআইএম নেতা দল ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। তৃণমূল জেলা কার্যালয়ে এসে তারা যোগদান করেন তৃণমূলে। এদের মধ্যে কেউ প্রাক্তন ব্লকের সভাপতি, কেউ আবার জেলা কমিটির প্রাক্তন সদস্য। তৃনমূল জেলা সভাপতি শ্যামল সাঁতরা তাদের হাতে তুলে দেন দলীয় পতাকা।

আরও পড়ুনঃ স্মার্ট কার্ডের সঙ্গে এবার স্মার্টফোন ও লাগতে পারে মেট্রোতে চাপতে হলে।

শ্যামল বাবু জানান, “এই সব নেতারা এতদিন বিজেপিতে থেকে বুঝেছেন যে ওই দলে থেকে উন্নয়নের কোন কাজকর্ম করা যাবে না। বিজেপির একমাত্র লক্ষ্য মানুষে মানুষে বিভাজন ঘটিয়ে অস্থিরতা তৈরি করা। তাই বিজেপি এবং সিপিএম ছেড়ে তাঁরা তৃণমূলে যোগ দিলেন।” অপরদিকে একই ছবি পুরুলিয়া তে ও। প্রভাবশালী বিজেপি নেতা কর্মীরা বলরামপুর বিধানসভা এলাকায় বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে

তিন জেলায় শক্তি ক্ষয়। বলরামপুরে রাজ্যের পশ্চিমাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রী শান্তিরাম মাহাতো ও জেলা তৃণমূল সভাপতি গুরুপদ টুডু তাদের হাতে তুলে দেন তৃণমূলের পতাকা। বলরামপুরের বিজেপির দুই প্রভাবশালী নেতা অমূল্য সাও ও সর্বেশ চৌরাশিয়া তাদের দলবলসহ প্রায় ৬৪ টি পরিবার এবং দাভা গ্রামের ৪ টি পরিবার তৃণমূলে যোগদান শান্তিরাম মাহাতো র হাত ধরে।

মন্ত্রী শান্তিরাম মাহাতো বক্তব্য- ” ওই দুই নেতাসহ বহু কর্মী তৃণমূলে যোগদান করলেন। আরো অনেকে যোগদান করার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন।”অন্যদিকে বিনপুর-১ নম্বর ব্লক থেকে বহু বিজেপি সদস্য যোগদান করলেন তৃণমূলে। এছাড়াও বেলাটিকরী ও মুড়াবিনি অপূর্বর দুই বুথের সভাপতিসহ ৫০০ বিজেপি কর্মী সমর্থক এদিন যোগ দেন তৃণমূলে। তৃণমূল জেলা সভাপতি দুলাল মুর্ম ও রাজ্য ছাত্র সম্পাদক ছত্রধর মাহাতো তাদের হাতে তুলে দেন তৃণমূলের দলীয় পতাকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর