স্মার্ট কার্ডের সঙ্গে এবার স্মার্টফোন ও লাগতে পারে মেট্রোতে চাপতে হলে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মেট্রো চড়তে লাগতে পারে স্মার্ট কার্ড এর পাশাপাশি স্মার্ট ফোন ও। কারণ,আরোগ্য সেতু অ্যাপ কে বাধ্যতামূলক করতে চায় রেলমন্ত্রক। তবে সবকিছু ঠিক করা হবে রাজ্যের সঙ্গে আলোচনা করেই। বৃহস্পতিবার অর্থাৎ আজ সকাল ১১.৩০ মিনিটে নবান্নে মেট্রোরেলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসছেন রাজ্য সরকার।

আরও পড়ুনঃ ১ নভেম্বরই আসছে ভ্যাকসিন, ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের।

এদিকে স্মার্ট কার্ড অনলাইনে রিচার্জ করা নিয়ে দেখা গিয়েছে শুরুতেই বিভ্রাট। অবশ্য মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, যত তাড়াতাড়ি সম্ভব মিটিয়ে ফেলার চেষ্টা করছেন এই রিচার্জের সমস্যা। দূরপাল্লার ট্রেন বা বিমানের মত আরোগ্য সেতু অ্যাপ পাতা মূলক হতে পারে মেট্রো যাত্রীদের ক্ষেত্রেও। এই অ্যাপটি মাক্স এর মতই না থাকলে পরিবহন করা যাবেনা মেট্রোতে, এমনটাই নির্দেশ দিল্লির।

এখন বেশিরভাগ যাত্রী রয়েছে স্মার্টফোন এমনটাই মনে করছেন মেট্রো কর্তার একটা বড় অংশ। তাই তারা এ বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বেশি চিন্তিত ভিড় সামলানো নিয়েই। তারা মনে করছেন শুধুমাত্র আরপিএফ দিয়ে ভিড় নিয়ন্ত্রণ সম্ভব নয়। তাই এদিন বৈঠকে রাজ্য সরকারের কাছে চাওয়া হতে পারে পুলিশি সহায়তা। সূত্রের খবর, রাজ্য সরকারের সাথে আলোচনা করেই ঠিক হবে মেট্রো চলাচলের খুঁটিনাটি যাবতীয়।

এমন কি মেট্রোর সময়সূচিও মেট্রো কর্তারা আলোচনা করেই ঠিক করতে চান। অপরদিকে শুরুতেই হোঁচট খেয়ে পড়ে ছেক অনলাইন স্মার্ট কার্ড রিচার্জ এর অ্যাপ। মেট্রো কর্তৃপক্ষের নজরে এসেছে যাত্রীদেরও সুবিধার বিষয়টি।কলকাতা মেট্রো মুখ্য জনসংযোগ আধিকারিক ইন্দ্রানী ব্যানার্জি এর বক্তব্য, ‘ টেকনিক্যাল সমস্যার বিষয়টি তাদের নজর কেড়েছে।

সমস্যার সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ আরও জানা গেছে, দেড় লাখ নতুন স্মার্ট কার্ড আনা হচ্ছে মেট্রো পরিষেবা চালুর জন্য। নতুন কার্ড কিনে মেট্রো পরিবহন করতে পারবেন যাত্রীরা। এছাড়াও কার্ড রিচার্জ এর কাউন্টার থাকবে প্রতিটি স্টেশনে ই। তবে নতুন নিয়ম কানুন পুরোটাই নির্ভর করছে রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ওপর।

-বিজ্ঞাপন- Shamim Ahamed Ads
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত