The Elephant Whisperers: অস্কার জয়ের পাঁচমাস! এখনও অবধি ন্যায্য পারিশ্রমিক পাননি ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ চলতি বছরেই সারা বিশ্ব এক দারুন অভিজ্ঞতার সাক্ষী হয়েছিল। স্বল্প দৈর্ঘ্যের তথ্যচিত্রের বিভাগে সেরার সেরা শিরোপা জিতে নিয়েছিল ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’ ছবিটি। তার পর কেটে গিয়েছে পাঁচমাস। সেই অস্কার ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর মাহুত দম্পতি বোমান ও বেলির হাতেও তুলে দেওয়া হয়েছিল। কিন্তু ন্যায্য পারিশ্রমিক নাকি এখনও অবধি তারা পাননি।

আরও পড়ুনঃ সপ্তাহের শুরুতেই সুখবর, আর্থিক লাভ হবে একাধিক রাশির, জানুন আজকের রাশিফল

এমনটাই অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ দায়ের করা হয়েছে বোমান ও বেলির তরফ থেকে। ‘দ্য হিন্দু’ তে প্রকাশিত এক প্রতিবেদন অনুযায়ী এমনটাই লক্ষ করা যাচ্ছে। তাদের হাতে নাকি পারিশ্রমিক তুলে দেওয়া হয়নি। বহুবার বলা সত্ত্বেও। এমনকি বহুবার তাদের তরফ থেকে ছবি নির্মাতাদের কল করা হয়।

korea

বোমান ও বেলির কথাতে ‘‘আমরা যখনই ওঁকে ফোন করি, উনি বলেন উনি এখন ব্যস্ত আছেন, পরে কথা বলবেন। দিনের পর দিন কেটে যায়, উনি কখনও আর ফোন করেন না।’’ এর পাশাপাশি মাহুত দম্পতি আরও দাবী করেন যে কার্তিকি যখন বিয়ের শুটিং করবে বলে দাবী জানিয়েছিলেন। সেই সময় তার কাছে টাকা ছিল না। ফলে বোমান ও বেলি নিজের জমানো টাকা দিয়ে সেই শুটিং গিয়েছিল।

অস্কার জয়ের পাঁচমাস! এখনও পারিশ্রমিক পাননি বোমান ও বেলি

celecসেই সময় নাকি কার্তিক জানিয়েছিলেন তিনি যখনই টাকা পাবেন সেই মুহূর্তেই তাদেরকে টাকা ফেরত দিয়ে দেবেন। কিন্তু যেই মুহূর্তে অস্কার জয় হল। তার পর থেকে তাদের আর পাত্তা পাওয়া যাচ্ছে না। কিন্তু শুটিংয়ের সময় কার্তিকি এমন ভাবে মিশে গিয়েছিল যে তারা ভাবতেই পারেননি তাদের সাথে ভবিষ্যতে এমনটা হবে। টাই তারা বাধ্য হয়ে আদালতে যাওয়ার কথাও ভাবছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত