৭ দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, ফলাফল ৪ জুন

Loksabha Elelction 2024: শনিবার, ১৬ মার্চ থেকেই দেশজুড়ে জারি হল আদর্শ আচরণ বিধি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

লোকসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করে দিল নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার ঘোষণা করলেন ভোটের দিনক্ষণ। বাংলায় ৭ দফায় হবে লোকসভা ভোট। ১৯ এপ্রিল থেকে শুরু হবে লোকসভা ভোট। ফল প্রকাশ ৪ জুন। অর্থাৎ, ৪৭ দিন ধরে নির্বাচনের আবহ বজায় থাকবে বাংলায়। শনিবার, ১৬ মার্চ থেকেই দেশজুড়ে জারি হল আদর্শ আচরণ বিধি।

আরও পড়ুন: ৯২০ কোম্পানি বাহিনী দিয়ে বাংলায় হতে পারে লোকসভা ভোট: সূত্র

প্রথম দফায়, ১৯ এপ্রিল উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে ভোটগ্রহণ হবে। দ্বিতীয় দফার ভোট ২৬ এপ্রিল। সেদিন ভোট হবে বালুরঘাট, রায়গঞ্জ, দার্জিলিং-এ। তৃতীয় দফার ভোট ৭ মে। মালদা উত্তর, মালদা দক্ষিণ, জঙ্গিপুর, মুর্শিদাবাদ ভোটগ্রহণ। ১৩ মে বহরমপুর, কৃষ্ণনগর, রানাঘাট, বোলপুর, বীরভূম, বর্ধমান পূর্ব, বর্ধমান-দুর্গাপুর, আসানসোলে হবে চতুর্থ দফার ভোটগ্রহণ।

৭ দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, ফলাফল ৪ জুন

২০ মে পঞ্চম দফার ভোট। সেদিন শ্রীরামপুর, ব্যারাকপুর, হুগলি, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া, আরামবাগ-এ ভোট হবে। ২৫ মে পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর, কাঁথি, তমলুক, ঘাটাল, ঝাড়গ্রাম, মেদিনীপুর, বিষ্ণুপুর-এ ষষ্ঠ দফার ভোটগ্রহণ। ১ জুন সপ্তম দফায় উত্তর কলকাতা, দক্ষিণ কলকাতা, যাদবপুর, জয়নগর, বসিরহাট, বারাসাত, মথুরাপুর, ডায়মন্ড হারবার এবং দমদম-এ ভোটগ্রহণ।

৭ দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, ফলাফল ৪ জুন

৭ দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, ফলাফল ৪ জুন

নির্বাচন কমিশন সূত্রে খবর, এবার মোট ভোটার ৯৭ কোটি। প্রথম বারের জন্য ভোট দেবেন ১ কোটি ৮০ লক্ষের-ও বেশি ভোটার। বাংলা, বিহার ও উত্তরপ্রদেশে ৭ দফায় ভোটগ্রহণ। সাড়ে ১০ লক্ষের বেশি ভোটদান কেন্দ্রে ভোটগ্রহণ হবে। মোট ৪৭ কোটি ১০ লক্ষ মহিলা ভোটার এবার ভোট দেবেন। ৮৫ বছরের বেশি ভোটারের সংখ্যা ৮২ লক্ষের বেশি।

৭ দফায় হবে লোকসভা ভোট, শুরু ১৯ এপ্রিল থেকে, ফলাফল ৪ জুন

কমিশন আরও জানিয়েছে, ৫৫ লক্ষের বেশি ইভিএম ব্যবহার করা হবে। ঘরে গিয়েও ভোট নেবার ব্যবস্থা থাকছে বিশেষভাবে সক্ষম ও ৮২ উর্ধ্ব ভোটারদের জন্য। ৭ দপফায় ভোটগ্রহণের সিদ্ধান্তের বিরোধিতা জানিয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত