নজরবন্দি ব্যুরোঃ আগামী ২৪ শে অক্টোবর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নেমে এবারের টি২০ বিশ্বকাপের অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। তবে এর আগেই প্রকাশ্যে আসল প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির টোটকা। এবছর কাপ ঘরে আনতে হলে আদতে কি কি করতে হবে ভারতীয় দল কে, তা নিয়ে মুখ খুললেন “দাদা”।
আরও পড়ুনঃ‘আমি আবার জয়লাভ করব’, আসানসোল উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী বাবুল?


এবারের বিশ্বকাপে ভারতীয় দলের প্রসঙ্গে তিনি বলে ছিলেন বর্তমানে বিরাট কোহলির নেতৃত্বে ভারত অন্যতম একটি শক্তিশালী দল হয়ে উঠেছে। পাশাপাশি রোহিত শর্মা ও বুমরার মত তারকারা থাকায় এবারেরে বিশ্বকাপের অন্যতম দাবিদার হতে চলেছে ভারত। তবে শিরোপা জেতার বিষয়ে তিনি বলেন, “আপনি সহজেই চ্যাম্পিয়ন হবেন না , এর জন্য আপনাকে একটি বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেই সঙ্গে তাতে পরিপক্কতা দেখাতে হবে।”
সেইসঙ্গে তিনি আরও বলেছিলেন, দলের কাছে বহুমুখি প্রতিভা আছে। পাশাপাশি এই পর্যায়ে রান করা ও উইকেট নেওয়ার মত একাধিক খেলোয়াড় ও আছে। তাই আগে থেকেই সাফল্যের কথা না ভেবে প্রতিটা ম্যাচে ফোকাস করতে হবে প্রতিটি খেলোয়াড় কে। কারণ সবথেকে খারাপ জিনিস হল যখন আপনি সতর্কতা অবলম্বন শুরু করেন এবং ভাবতে থাকেন যে আমি এখানে বিশ্বকাপ জিততে এসেছি।
কোন পদ্ধতি তে কাপ জিততে পারে ভারত, বললেন সৌরভ



তবে এক মাধ্যম কে দেওয়া সাক্ষাতকারে বিসিসিআই প্রেসিডেন্ট মনে করেন, এই টুর্নামেন্টে আইপিএলের কোনো প্রতিক্রিয়া কাজ করবে না। কারণ আবুধাবি ব্যাটারদের জন্য যথেষ্ট অনুকূল পাশাপাশি বোলারদের ক্ষেত্রে ও এটি হতে পারে সাংঘাতিক। তবে শেষ পর্যন্ত কি হয় এখন সেদিকেই নজর সকলের।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।




