‘আমি আবার জয়লাভ করব’, আসানসোল উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী বাবুল?

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আগামীকাল উনিশে অক্টোবর আসানসোলের সাংসদ হিসেবে নিজের পদত্যাগপত্র জমা দেবেন বাবুল সুপ্রিয়, আর এই পদত্যাগপত্র জমা দেবার আগে টুইটারে লিখেছেন, “স্পিকার ওম বিড়লাকে আমি শ্রদ্ধা জানাই আমাকে আগামী কাল সকাল ১১টার সময় তিনি সময় দিয়েছেন তাই। আমি তাঁর হাতে ইস্তফাপত্র জমা দেবো। আমি এর পর থেকে বিজেপি সাংসদ হিসেবে কোনও অর্থ বা অন্য কোনও সুযোগ সুবিধে নেবো না।”

আরও পড়ুনঃধর্মীয় আঘাত ও সাম্প্রদায়িক উস্কানি, আব্বাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পদ্ম শিবিরের।

তিনি আরও লিখেছেন, “আমি আর বিজেপির অংশ নই, যে বিজেপির জন্য আমি একটি আসনে জয়লাভ জয়লাভ করবো করেছিলাম। আমার মধ্যে যদি কিছু থেকে থাকে তবে আমি আবার জয়লাভ করব।” সোশ্যাল মিডিয়ায় তার এই লেখার শেষ মন্তব্য ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বাবুল টুইটারের শেষ বাক্য যেটা লিখেছেন সেখানে তিনি লিখেছেন ‘আমি আবার জয়লাভ করবো’। এই মন্তব্যটি প্রশ্ন উঠে গিয়েছে তবে কি তার পদত্যাগের পর আসানসোল লোকসভা কেন্দ্রে ফের উপনির্বাচন হবে সেখানে এবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হতে চলেছেন বাবুল? সেই সম্ভাবনাই কি তিনি উস্কে দিলেন, ‘আমি আবার জয়লাভ করব’ বলে?

প্রসঙ্গত তৃণমূলে যোগদান করার পর এখন অনেকটাই সাবলীল বাবুল। মুখ্যমন্ত্রী তাকে নচিকেতার সঙ্গে এক স্টেজে তুলে গান গাইছেন। এছাড়াও অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, বিধায়ক-সাংসদরা দলে আসতে চাইলে পদত্যাগ করিয়ে নিয়ে আসবেন। এবং নতুন করে তাঁরা জিতবেন। বাবুল সে পথেই হেঁটেছেন, প্রথম থেকেই ইস্তফার জন্য স্পিকারের সময় প্রার্থনা করে এসেছেন। তবে বাবুল তার সোশ্যাল মিডিয়া পোস্টে যাই লিখুক না কেন তিনি ফের তৃণমূলের হয়ে আসানসোল লোকসভা কেন্দ্রে উপ নির্বাচনে তৃণমূলের টিকিট পাবেন কিনা তা ঠিক করবেন এক এবং একমাত্র তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

‘আমি আবার জয়লাভ করব’, আসানসোল উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী বাবুল?

'আমি আবার জয়লাভ করব', আসানসোল উপনির্বাচনে এবার তৃণমূলের প্রার্থী বাবুল?

তবে, সূত্রের দাবি বাবুল কে অপেক্ষাকৃত ‘সেফ’ অর্পিতার ছেড়ে আসা রাজ্যসভার আসনে জিতিয়ে সংসদের উচ্চকক্ষে পাঠানোর ইচ্ছা তৃণমূলের। কিন্তু বাবুলের নাকি সেটা ইচ্ছে নয়। তিনি চান ইস্তফা দেওয়া আসন অর্থাৎ আসানসোল উপনির্বাচন লড়ে লোকসভায় ফিরবেন, রাজ্যসভার সেফ আসন তাঁর চাইনা। তবে সূত্র এটাও জানাচ্ছে যে বাবুল সিদ্ধান্ত ছেড়েছেন মমতা বন্দোপাধ্যায়ের হাতেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর