শীত দুয়ারে কড়া নাড়তেই ব্যাপক দাম বাড়ল ডিমের, মাথায় হাত মধ্যবিত্তের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে কড়া নাড়ছে শীত। শীতে নলেন গুড়ের সুবাস নেওয়ার আগেই এক ঝটকায় দাম বাড়ল পোলট্রি ডিমের। শীত পড়ার আগে ক্রেতাদের চাহিদা অনুযায়ী ডিমের দামে প্রতি বছরই হেরফের হয়। এবারও তার অন্যথা হল না। খুচরো বাজারে কদিন আগেও ডিমের দাম ছিল জোড়াপ্রতি ১০ টাকা। সেই দামই বেড়ে হয়ে গেল ১২-১৩ টাকা। কিছু জায়গায় সেটা ১৪ টাকা জোড়া বিক্রি হচ্ছে। কোন দোকান জোড়া পিছু দাম নিচ্ছে ১৫ টাকা আর একটি ডিমের দাম ৮ টাকা।

আরও পড়ুনঃ ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করতে পারেন একাধিক নেতার সাথে

কার্যত দামের কোনও নিয়ন্ত্রণ নেই। শীতের মুখে এইভাবে ডিমের দাম বাড়ায় মাথায় হাত পড়েছে মধ্যবিত্ত বাঙালির। শীত মানেই বাঙালির খাওয়া-দাওয়ার বহর বাড়ে। চাহিদা বাড়ে মাছ মাংশ এবং তাঁর সাথে ডিমের চাহিদা বাড়ে। এছাড়াও বিভিন্ন খাবারে, ফাস্ট ফুড, কেক তৈরির জন্য ডিম অপরিহার্য। তাই চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক ভাবেই বাড়ল ডিমের।

শীত দুয়ারে কড়া নাড়তেই ব্যাপক দাম বাড়ল ডিমের, মাথায় হাত মধ্যবিত্তের
শীত দুয়ারে কড়া নাড়তেই ব্যাপক দাম বাড়ল ডিমের, মাথায় হাত মধ্যবিত্তের

দাম বাড়া প্রসঙ্গে রাজ্যের বাজার কমিটির টাস্ক ফোর্সের এক সদস্য রবীন্দ্রনাথ কোলে জানিয়েছেন, “বাংলায় চাহিদা অনুযায়ী ডিমের জোগানের খামতি রয়েছে। প্রতিদিন গড়ে দেড় কোটি ডিম বাইরে থেকে আসে পশ্চিমবঙ্গে। সেটা শীতকাল পড়ে যাওয়ার কারণে ডিমের চাহিদা বেড়েছে। কেক তৈরির জন্য তো বটেই, উত্তর ভারতীয়রা এই সময়ে প্রচুর ডিম খান।”

Dim 1

রবীন্দ্রনাথ বাবুর কথায়, “মুখ্যমন্ত্রী টাস্ক ফোর্সের বৈঠকে নির্দেশ দিয়েছেন ডিমের উৎপাদন বাড়ানোর জন্য। উৎপাদন বাড়ানোও হয়েছে। প্রতিদিন রাজ্যে সাড়ে চার কোটি ডিমের চাহিদা রয়েছে। বাইরে থেকে যে ডিমটা আসে সেটা মূলত দক্ষিণ ভারত থেকে। শীতে ডিমের চাহিদা বেড়ে যাওয়ার কারণে দাম বাড়ছে।”

শীত দুয়ারে কড়া নাড়তেই ব্যাপক দাম বাড়ল ডিমের, মাথায় হাত মধ্যবিত্তের

Dim 2

উল্লেখ্য, সম্প্রতি নবান্নে টাস্ক ফোর্সের সঙ্গে বৈঠকে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন, সবজি, ডিম-মাছ-মাংসের দাম এত কেন, নিয়ন্ত্রণ করতে হবে। পাশাপাশি, মাংস-ডিমের উৎপাদন রাজ্যে বাড়ানোর জন্য নির্দেশও দেন তিনি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত