Mamata Bannerjee: ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করতে পারেন একাধিক নেতার সাথে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সোমবার ৪ দিনের দিল্লি সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যোগ দেবেন জি ২০ বৈঠকে। পরদিন আজমেঢ় ও পুষ্কর সফরে যাবেন তিনি। বুধবার দিল্লিতে তৃণমূল সাংসদদের সঙ্গে একটি বৈঠকে যোগ দেবেন। সোমবার দিল্লিতে পা রেখেই রাষ্ট্রপতি ভবনে জি ২০ বৈঠকে চলে যাবেন মমতা।

আরও পড়ুনঃ তৃণমূল নেতা ভাদু শেখের ডানহাত, গ্রেফতার বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন।

ওই বৈঠকের পাশাপাশি প্রধানমন্ত্রী ও অন্য কোনও নেতার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয় কিনা তার উপরে নজর থাকবে রাজনৈতিক মহলের। অপর দিকে মমতার দিল্লি সফরের মধ্যেই নয়াদিল্লিতে ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রাথমিক প্রস্তুতি শুরু করে দিল কেন্দ্রীয় বিজেপি।

ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করতে পারেন একাধিক নেতার সাথে
ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করতে পারেন একাধিক নেতার সাথে

সূত্রের দাবি, আগামী ৫ এবং ৬ ডিসেম্বর দিল্লিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাংগঠনিক বৈঠক যাতে উপস্থিত থাকবেন ,প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা, সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা-সহ বিজেপির কোর কমিটির প্রত্যেক সদস্য।

ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করতে পারেন একাধিক নেতার সাথে

এছাড়াও প্রত্যেকটি রাজ্যে দলের ভারপ্রাপ্ত সভাপতি এবং সাংগঠনিক সম্পাদকদেরও এই বৈঠকে উপস্থিত থাকার জন্য ইতিমধ্যেই নোটিশ পাঠানো হয়েছে। উল্লেখ্য, সামনেই ২০২৪ লোকসভা নির্বাচন। আর এই নির্বাচনকে টার্গেট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে বিরোধী শিবিরের অন্যতম মুখ হিসবে প্রজেক্ট করতে চাইছে তৃণমূল কংগ্রেস।

ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করতে পারেন একাধিক নেতার সাথে

ফের দিল্লি সফরে যাচ্ছেন মমতা, দেখা করতে পারেন একাধিক নেতার সাথে

সেই লক্ষে মমতার এই দিল্লি সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন রাজনৈতিক কারবারিরা। সে ক্ষেত্রে দিল্লিতে থাকাকালীন বিরোধী রাজনৈতিক দলের একাধিক নেতার সঙ্গে তাঁর সাক্ষাতের সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত