৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অতিসক্রিয় ED! চাওয়া হল অভিষেকের পরিবারের সম্পত্তির নথি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টানা সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর ইডির দফতর থেকেই বেরিয়ে তদন্তকারী সংস্থার দিকে চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি জিজ্ঞাসাবাদে কি কী বয়ান দিয়েছেন, সেটা আদালতে সামনে আনার দাবি জানিয়েছে!! তবে জিজ্ঞাসাবাদের পর আরও বেশি সক্রিয় হয়ে উঠছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি।

আরও পড়ুন: JU Student Death: যাদবপুরকাণ্ডের একমাস পর নতুন উপাচার্যের নেতৃত্বে গঠিত অ্যান্টি র‍্যাগিং কমিটি

সূত্রে খবর, তদন্তকারী সংস্থার পক্ষ থেকে তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কাছ থেকে তাঁর পরিবারের সকল সদস্যের সম্পত্তির নথি, আয়-ব্যয়ের হিসেব চাওয়া হয়েছে। যদিওবা এরমধ্যেই বেশ কিছু নথি ইতিমধ্যেই অভিষেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে জমা দিয়েছেন বলেও জানা যাচ্ছে।

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অতিসক্রিয় ED, চাওয়া হল সম্পত্তির নথি
৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অতিসক্রিয় ED, চাওয়া হল সম্পত্তির নথি

জানা যাচ্ছে, যেহেতু ইতিমধ্যেই অভিষেক নিজেই জানিয়েছেন যে, ওই লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সিইও পদেই রয়েছেন তিনি। আর ওই সংস্থার প্রাক্তন ডিরেক্টর ছিলেন অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়। এছাড়া অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্য়ায় সংস্থার বর্তমান ডিরেক্টর। তাই এবার ওই সংস্থার সূত্র ধরেই অভিষেকের পুরো পরিবারের অর্থাৎ চারজনের সম্পত্তি ও আয়-ব্যয় সম্পর্কে জানতে চেয়েছে ইডি।

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অতিসক্রিয় ED, চাওয়া হল সম্পত্তির নথি

প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতিতে বর্তমানে জেল হেফাজতে রয়েছেন অভিযুক্ত সুজয়কৃষ্ণ ভদ্র। তিনি লিপস অ্যান্ড বাউন্ডস সংস্থার সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কিছুদিন আগে তদন্তের স্বার্থে ওই সংস্থার অফিসে তল্লাশি চালায়। পরে জানা যায়, তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সংস্থার সিইও পদে রয়েছেন। আর সেই সূত্র ধরেই অভিষেকে তলব করে ইডি। তারপরেই বুধবার ইডি দফতর থেকে হাজিরা দেন অভিষেক। আর জিজ্ঞাসাবাদের শেষে নিজেকে ওই সংস্থার সিইও হিসেবে পরিচয় দেন। পাশাপাশি তিনি দাবি করেন যে, ওই সংস্থার সঙ্গে নিয়োগ দুর্নীতির কোনও যোগ নেই।

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অতিসক্রিয় ED, চাওয়া হল সম্পত্তির নথি

৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পরই অতিসক্রিয় ED, চাওয়া হল সম্পত্তির নথি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর