JU Student Death: যাদবপুরকাণ্ডের একমাস পর নতুন উপাচার্যের নেতৃত্বে গঠিত অ্যান্টি র‍্যাগিং কমিটি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার রহস্যমৃত্যুর ঘটনার পর কেটে গিয়েছে একমাসেরও বেশি সময়। প্রসিদ্ধ একটি শিক্ষাপ্রতিষ্ঠানে র‍্যাগিংয়ের অভিযোগ তোলপাড় ফেলেছে গোটা বাংলায়। অন্তর্বর্তীকালীন রাজ্যপাল নিয়োগ করা হয়েছে। অবশেষে বৃহস্পতিবার গঠন করা হল নতুন অ্যান্টি র‍্যাগিং কমিটি। এই কমিটিতে চেয়ারম্যান থাকছেন নতুন উপাচার্য বুদ্ধদেব সাউ।

আরও পড়ুন: যাদবপুরের ছায়া আর জি কর হস্টেলে, পড়ুয়াকে র‍্যাগিংয়ের অভিযোগ প্রাক্তনীদের বিরুদ্ধে

অ্যান্টি র‍্যাগিং কমিটিতে রাখা হয়েছে যাদবপুর ও বিধাননগর থানার অফিসার ইনচার্জ তথা ওসিকে। এছাড়াও রয়েছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ স্টুডেন্টস, ছাত্র সংসদের প্রতিনিধি, সংবাদমাধ্যমের প্রতিনিধি। এদিনই বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটির বিষয়ে ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কমিটিতে মোট ৩৩ জন সদস্য থাকবেন। প্রত্যেক সদস্যের ফোন নম্বর ও ইমেল আইডি দেওয়া হয়েছে যাতে তাঁদের সঙ্গে যোগাযোগ করতে সমস্যা না হয়। পাশাপাশি রাজ্য সরকারের অ্যান্টি র‍্যাগিং হেল্পলাইন নম্বর, ইউজিসির হেল্পলাইন নম্বর ও অনলাইনে অভিযোগ জানানোর জন্য প্রয়োজনীয় ওয়েবসাইটের ঠিকানাও দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।

যাদবপুরকাণ্ডের একমাস পর নতুন উপাচার্যের নেতৃত্বে গঠিত অ্যান্টি র‍্যাগিং কমিটি

যাদবপুরকাণ্ডের পরই রাজ্যপাল সিভি আনন্দ বোস অধ্যাপক বুদ্ধদেব সাউকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন। নতুন দায়িত্বে এসেই গতমাসের শেষদিকে অ্যান্টি র‍্যাগিং কমিটির বৈঠক করেন তিনি। র‍্যাগিং রুখতে ইউজিসির নিয়ম মেনে ছাত্রছাত্রীদের কাউন্সেলিং করার কথাও ভাবা হয়েছিল ওই বৈঠকে। তবে সেটা আপাতত হচ্ছে কিনা, তা জানা যায়নি।

যাদবপুরকাণ্ডের একমাস পর নতুন উপাচার্যের নেতৃত্বে গঠিত অ্যান্টি র‍্যাগিং কমিটি

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রের রহস্যমৃত্যু গোটা বাংলায় সাড়া ফেলে দিয়েছিল। গত ৯ আগস্ট রাতে মেন হস্টেলের তিন তলার বারান্দা দিয়ে নিচে পড়ে যায় ওই পড়ুয়া। পরদিন ভোরে তার মৃত্যু হয়। পরিবারের তরফে র‍্যাগিংয়ের অভিযোগ ওঠে। পুলিশ তদন্তে নেমে পড়ুয়া ও প্রাক্তনী মিলিয়ে ১৩ জনকে গ্রেফতার করে। তদন্তে র‍্যাগিংয়ের প্রমাণ মিলেছে বলেই জানানো হয়েছিল পুলিশের তরফে। এমনকি ঘটনার রাতে হস্টেলে নবাগত ওই পড়ুয়াকে যৌন নিগ্রহ করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছিল।

যাদবপুরকাণ্ডের একমাস পর নতুন উপাচার্যের নেতৃত্বে গঠিত অ্যান্টি র‍্যাগিং কমিটি

যাদবপুরকাণ্ডের একমাস পর নতুন উপাচার্যের নেতৃত্বে গঠিত অ্যান্টি র‍্যাগিং কমিটি
যাদবপুরকাণ্ডের একমাস পর নতুন উপাচার্যের নেতৃত্বে গঠিত অ্যান্টি র‍্যাগিং কমিটি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন