গরু পাচার মামলায় ED-র নজরে তৃণমূল কাউন্সিলর, অনুব্রত ঘনিষ্ঠ ক্যাবলাকে দিল্লিতে তলব

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গরু পাচার মামলায় এক তৃণমূল কাউন্সিলর সহ তিনজনকে ডেকে পাঠাল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। টাকার লেনদেন, অনুব্রতর কাঁচা টাকা হাতবদলে যুক্ত সহ আরও নানা তথ্য তদন্ত করে দেখার জন্য ইতিমধ্যেই একাধিকজনকে তলব করা হয়েছে। এবার সেই তালিকায় নতুন নাম। আগামীকালই সকলকে দিল্লিতে হাজিরা দিতে হবে।

আরও পড়ুন: গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে দিল্লিতে প্রতিবাদ শুরু তৃণমূলের, রাজঘাটে অবস্থান বিক্ষোভে অভিষেক

বোলপুর পুরসভার ২২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শিবনাথ রায় ওরফে ক্যাবলা। তিনি বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের পাড়ার কাউন্সিলর। তাঁকে আগামী ৩ অক্টোবর দিল্লিতে ইডির সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে। এছাড়া, বোলপুর পুরসভার স্যানিটারি বিভাগের কর্মী সুদীপ ভট্টাচার্য ও পরিবহন বিভাগের কর্মী কাজল মণ্ডল এবং বোলপুরের আইনজীবী গৌতম হাটিকেও মঙ্গলবার ইডির তলবে উপস্থিত থাকতে বলা হয়েছে।

গরু পাচার মামলায় ED-র নজরে তৃণমূল কাউন্সিলর, অনুব্রত ঘনিষ্ঠ ক্যাবলাকে দিল্লিতে তলব

তদন্তকারী সংস্থার অনুমান, গরু পাচার মামলায় কাউন্সিলর, আইনজীবী ও দুই পুরকর্মীদের নানাভাবে ব্যবহার করা হয়েছে। অনুব্রত মণ্ডলের সম্পত্তি কেনা সংক্রান্ত বিষয়ে এই চারজনের যুক্ত থাকার নথি রয়েছে। এমনকি ২২ নম্বর ওয়ার্ডে অনুব্রত ও তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের নামে জমি, বাড়ি, পুকুর সহ বহু সম্পত্তি রয়েছে। এই সব বিষয়ে জানতেই তাঁদের দিল্লিতে তলব করা হয়েছে।

গরু পাচার মামলায় ED-র নজরে তৃণমূল কাউন্সিলর, অনুব্রত ঘনিষ্ঠ ক্যাবলাকে দিল্লিতে তলব

গত মাসের শেষের দিকেই জামিন পেয়েছেন অনুব্রত মণ্ডলের হিসেবরক্ষক মণীষ কোঠারি। গরু পাচার মামলায় এটিই প্রথম জামিন। ২০২২ সালের আগস্ট মাসে বীরভূমের তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই। গত মার্চ মাসের ১৪ তারিখ অনুব্রতর হিসেবরক্ষক মণীষ কোঠারিকে গ্রেফতার করে ইডি। ১৪ মার্চ মণীষ সহ ১২ জনকে দিল্লিতে তলব করা হয়েছিল। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।

গরু পাচার মামলায় ED-র নজরে তৃণমূল কাউন্সিলর, অনুব্রত ঘনিষ্ঠ ক্যাবলাকে দিল্লিতে তলব

গরু পাচার মামলায় ED-র নজরে তৃণমূল কাউন্সিলর, অনুব্রত ঘনিষ্ঠ ক্যাবলাকে দিল্লিতে তলব
গরু পাচার মামলায় ED-র নজরে তৃণমূল কাউন্সিলর, অনুব্রত ঘনিষ্ঠ ক্যাবলাকে দিল্লিতে তলব

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন