নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, ED-র প্রধান আধিকারিককেই সরিয়ে দিল হাইকোর্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: নিয়োগ দুর্নীতির তদন্ত থেকে ইডির অ্যাস্টিস্ট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার মিশ্রকে সরিয়ে দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। একই সঙ্গে ওই আধিকারিককে পশ্চিমবঙ্গের মধ্যে কোনও তদন্তের দায়িত্ব দেওয়া যাবে না বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: গরু বিতর্কে মানেকার বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা ইসকনের

একই সঙ্গে ইডির ডিরেক্টরকে নির্দেশ, দ্রুত নতুন অফিসার নিয়োগ করা হোক। ৩ অক্টোবরের তদন্ত নিয়ে উপযুক্ত অফিসারকে পদক্ষেপ করতে বলতে হবে। ৩ অক্টোবর জিজ্ঞাসাবাদের জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। অভিষেক যদিও বিবৃতি দিয়ে জানিয়েছেন, তিনি যাচ্ছেন না।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, ED-র প্রধান আধিকারিককেই সরিয়ে দিল হাইকোর্ট
নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, ED-র প্রধান আধিকারিককেই সরিয়ে দিল হাইকোর্ট

শুক্রবার বিচারপতি সিনহা জানিয়েছেন, ৩ অক্টোবরের তদন্ত বা অনুসন্ধান যেন কোনও ভাবেই ক্ষতিগ্রস্ত না হয়। তদন্তের স্বার্থে যে কোনও পদক্ষেপ নিতে পারবে ইডি। তার পরেই বিচারপতি তদন্তকারী অফিসার মিথিলেশকে সরিয়ে জানিয়েছেন, তিনি তদন্ত করতে সক্ষমই নন। এদিন ই ডি-র তরফে সওয়াল করে বলা হয়, ইডি সারা দেশে মোট ১৩১টি মামলার শুনানি করছে।

27 3

এক জন আধিকারিকের হাতে ২২টি করে মামলা রয়েছে। তারা কেউ কেন্দ্রীয় নিরপত্তা পান না। উল্লেখ্য, ইডির কাছে লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও অভিষেক বন্দ্যোপাধ্যায় ও ডিরেক্টরদের সম্পত্তির খতিয়ান চেয়েছিল আদালত।

নিয়োগ দুর্নীতি কাণ্ডে নয়া মোড়, ED-র প্রধান আধিকারিককেই সরিয়ে দিল হাইকোর্ট

28 3

সেই তালিকা আদালতে জমা দেয় ইডি। তালিকা পড়ে ইডির তদন্তকারী আধিকারিকদের প্রধান মিথিলেশ মিশ্রকে আদালতে তলব করেন বিচারপতি সিনহা। এর পর তিনি বলেন, ইডির পেশ করা রিপোর্ট অসম্পূর্ণ। সাধারণ তথ্য নেই তাতে। এর পরেই বিচারপতির এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন