নজরবন্দি ব্যুরো: ‘দেশের সবচেয়ে বড় প্রতারক ইসকন। গোশালার গোরুদের কসাইখানায় বিক্রি করে তারা।’ ইসকেনর বিরুদ্ধে এ হেন মন্তব্য করে জোর বিতর্কের সৃষ্টি করেছিলেন মানেকা গান্ধী। এবার বড়সড় বিপাকে পড়লেন তিনি। ইসকনের পক্ষ থেকে তাঁকে এই মর্মে তাঁর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা করা হল।
আগেই ইসকন জানিয়েছিলেন, মানেকা যে অভিযোগ করেছে তা ‘ভিত্তিহীন ও মিথ্যে’। ঠিক কী বলেছিলেন মানেকা? ‘ইসকন কসাইদের কাছে তাদের সব গরু বিক্রি করছে। তারা যতটা করে অন্যরা এতটা করে না। এরপর তারা রাস্তায় গিয়ে হরে রাম হরে কৃষ্ণা বলে স্লোগান দেয়। তারা বলে এই দুধের ওপর তাদের জীবন পুরোপুরি নির্ভরশীল।

খুব সম্ভবত ইসকন কসাইদের কাছে যত গরু বিক্রি করেছে, তাদের চেয়ে অন্য কেউ এত গরু বিক্রি করেনি।’ এরপর তিনি অন্ধ্রপ্রদেশে ইসকনের অনন্তপুর গৌশালা পরিদর্শনের অভিজ্ঞতার কথা সকলকে বলেন।

তাঁর এই দাবি উড়িয়ে ইসকনের মুখপাত্র যুধিষ্ঠির গোবিন্দ দাস দাবি করেন, ”গরু ও ষাঁড়দের সারা জীবন ধরেই সেবা করা হয় এখানে। কখনওই তাদের কসাইদের কাছে বেচে দেওয়া হয় না।” এই মর্মে ইসকন কলকাতার সহ সভাপতি রাধারমণ দাস বলেন, “আজ আমরা শ্রীমতী মানেকা গান্ধীকে ১০০ কোটি টাকার মানহানির মামলার নোটিশ পাঠিয়েছি।
গরু বিতর্কে মানেকার বিরুদ্ধে ১০০ কোটির মানহানি মামলা ইসকনের

ইসকনের বিরুদ্ধে সম্পূর্ণ ভিত্তিহীন মন্তব্য করেছেন তিনি। বিশ্বব্যাপী ইসকনের ভক্ত, সমর্থক এবং শুভানুধ্যায়ীরা ছড়িয়ে রয়েছেন। এতে সকলেই ব্যথিত। মানহানিকর এই অপবাদ কাম্য নয়। ইসকনের বিরুদ্ধে যে ভুয়ো প্রচার করা হচ্ছে, তার বিরুদ্ধে ন্যায় পেতে আমরা শেষ বিন্দু পর্যন্ত লড়ব”।








