সিবিআই এর পর ইডির তলব পেলেন জ্ঞানবন্ত সিং সহ সাত আইপিএস অফিসার।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিবিআই এর পর ইডির তলব পেলেন জ্ঞানবন্ত সিং সহ সাত আইপিএস অফিসার। কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর সঙ্গে সমান্ত্রাল তদন্ত চালাচ্ছে এনফর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই মামলায় বেশ কিছুদিন ধরেই দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। এবার আসরে নেমে পড়ল ইডিও। মামলার তদন্তের স্বার্থে ডেকে পাঠানো হল আইপিএস জ্ঞানবন্ত সিংকে। একইসঙ্গে তলব পড়েছে আরও ৬ আইপিএস অফিসারের।

আরও পড়ুনঃ প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া ইন্টারভিউ তালিকা প্রকাশ কমিশনের।

প্রসঙ্গত এদের সবাইকে আগে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। এবার একই মামলায় ডাক গেল ইডির তরফ থেকে। ৭ জনকেই সশরীরে বা ভার্চুয়ালি উপস্থিতির নির্দেশ দেওয়া হয়েছে। সিবিআই এর পর ইডির তলব পেলেন জ্ঞানবন্ত সিং সহ সাত আইপিএস অফিসার। ইডি সূত্রে খবর, ২৬ জুলাই থেকে শুরু হবে কয়লা কাণ্ডে আইপিএস আধিকারিকদের জিজ্ঞাসাবাদ পর্ব। টানা চলবে ৬ অগাস্ট পর্যন্ত। আইপিএস কোটেশ্বর রাওকে জিজ্ঞাসাবাদ করা হবে ২৬ জুলাই, সিলভা মুরুগান ইডির মুখোমুখি হবেন ২৮ জুলাই, শ্যাম সিং কে ৩০ জুলাই, রাজীব মিশ্রকে ২ অগস্ট, সুকেশ জৈনকে ৪ অগস্ট, জ্ঞানবন্ত সিং-কে ৫ অগস্ট ও তথাগত বসুকে ৬ অগস্ট তলব করা হয়েছে।

সিবিআই এর পর ইডির তলব পেলেন জ্ঞানবন্ত সিং সহ সাত আইপিএস অফিসার। কয়লা কাণ্ডে দ্রুতগতিতে তদন্ত চালাচ্ছে দুই কেন্দ্রীয় সংস্থা।

সাম্প্রতিক অতীতে তাঁরা কেউ বর্ধমান, কেউ পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, আবার কেউবা নদিয়ার মত জেলাতে কর্মরত ছিলেন। প্রসঙ্গত মে মাসে নিজাম প্যালেস তলব করা হয়েছিল মুখ্যমন্ত্রী নিরাপত্তার দায়িত্বে থাকা জ্ঞানবন্ত সিংকে। সে সময় এডিজিকে (আইন-শৃঙ্খলা) বেশ কয়েক ঘণ্টা জেরা করে সিবিআই আধিকারিকরা। কয়লা কাণ্ডের পশ্চিমাঞ্চলের আইজি ছিলেন জ্ঞানবন্ত।

উল্লেখ্য, পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকাজুড়ে কয়লার চোরাকারবার রমরমা। তাই তাঁকে জেরা করে মূল অভিযুক্ত লালার যোগসূত্র খুঁজে পেতে চাইছে তদন্তকারীরা। সাথে রয়েছেন আরও ৬ আইপিএস, তাঁদের কাছেও বিপুল তথ্য রয়েছে বলে মনে করছে দুই তদন্তকারী সংস্থা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর