প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া ইন্টারভিউ তালিকা প্রকাশ কমিশনের।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া ইন্টারভিউ তালিকা প্রকাশ কমিশনের। চলতি মাসের ২ তারিখে হাইকোর্টের মহামান্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাতিল করেন সদ্য প্রকাশিত ইন্টারভিউ লিস্ট। স্কুল সার্ভিস কমিশন কে নির্দেশ দেন ৭ দিন অর্থাৎ ৯ জুলাই এর মধ্যেই নতুন ইন্টারভিউ লিস্ট প্রকাশ করতে হবে। পাশাপাশি তিনি নির্দেশ দেন নতুন লিস্টে নামের সাথে রাখতে হবে প্রাপ নাম্বারও।

আরও পড়ুনঃ স্পিকারকে ‘দলদাস’ বলে বিপাকে শুভেন্দু, স্বাধীকার ভঙ্গের নোটিস তৃণমূলের।

বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ মত গতকাল নোটিশ জারি করে স্কুল সার্ভিস কমিশ জানায়, উচ্চ-প্রাথমিকের নাম্বার সহ লিস্ট প্রকাশিত হবে আজ দুপুর ১২টায়। কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে নতুন ইন্টারভিউ লিস্ট। এর আগে স্বজনপোষন ও দুর্নীতির অভিযোগে আদালতের দ্বারস্থ হয়েছিল উচ্চ প্রাথমিকের পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলায় গত ১১ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি মৌসুমী ভট্টাচার্য। পরে যুদ্ধকালীন পরিস্থিতিতে মাঠে নামে স্কুল সার্ভিস কমিশন

প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া ইন্টারভিউ তালিকা প্রকাশ কমিশনের। এসএসসি ওয়েবসাইটে মিলছে নয়া তালিকা জানতে ক্লিক করুন এই লিঙ্কে।

চাকরিপ্রার্থীদের নথি যাচাই বা ভেরিফিকেশন শুরু হয় ৪ জানুয়ারি থেকে। ২১ জুন ২০২১, উচ্চ প্রাথমিকের শূন্যপদে ১৪ হাজার ৩৩৯ শিক্ষক নিয়োগের জন্য ইন্টারভিউয়ের তালিকা প্রকাশ করে এসএসসি। আর তা নিয়েই শুরু হয় বিতর্ক। ফের মামলা হয় অসচ্ছতার অভিযোগে। সেই মামলাতেই রায় শোনান বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। নির্দেশ দেন ৯ জুলাই এর মধ্যে নাম নাম্বার সহ ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করতে হবে কমিশন কে। এদিকে সূত্রের দাবি একটি ভাল খবর আসতে পারে উচ্চ-প্রাথমিক হবু শিক্ষকদের জন্যে। ১৪ হাজার ৩৩৯ টি পদে শিক্ষক নিয়োগের জন্যে ইন্টারভিউ লিস্টে নাম থাকার কথা প্রায় সাড়ে ১৫ হাজার চাকরিপ্রার্থীর। প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া সেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করল কমিশন।

প্রাপ্ত নম্বর সহ উচ্চ প্রাথমিক নিয়োগের নয়া ইন্টারভিউ তালিকা প্রকাশ কমিশনের। এসএসসি-র ওয়েবসাইটে ( http://www.westbengalssc.com ) নতুন তালিকা দেখা যাচ্ছে। এই মেধাতালিকায় চাকরিপ্রার্থীদের নামের সঙ্গে সঙ্গে রয়েছে প্রাপ্ত নম্বরও। শুধু তাই নয়, যাঁরা সুযোগ পাননি, তাঁদের নম্বরও প্রকাশ করেছে কমিশন। এখন দেখার বার বার বাধা পাওয়া তালিকা ফের একবার ধাক্কা খায় কিনা। যদিও নম্বর সহ তালিকা প্রকাশ করায় ফের এই নিয়ে বিতর্ক হবে না বলেই মনে করছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর