স্পিকারকে ‘দলদাস’ বলে বিপাকে শুভেন্দু, স্বাধীকার ভঙ্গের নোটিস তৃণমূলের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  স্পিকারকে ‘দলদাস’ বলে বিপাকে শুভেন্দু, স্বাধীকার ভঙ্গের নোটিস তৃণমূলের। দেশ বা রাজ্য যেখানেই হোক, কুকথা যেন বর্তমান রাজনীতির ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে। বেলাগাম মন্তব্যই যেন রাজ্য রাজনীতির দস্তুর। সেই ধারা বজায় রাখতে গিয়ে বিপাকে পড়লেন রাজ্যের প্রধান বিরোধী নেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা শুরুর মাত্র কয়েকদিনের মধ্যেই তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করল রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুনঃ প্রবেশিকা নয়, শেষ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই ভর্তি স্নাতক ও স্নাতকোত্তরে।

স্পিকারকে ‘দলদাস’ বলে বিপাকে শুভেন্দু, স্বাধীকার ভঙ্গের নোটিস তৃণমূলের। বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের কাছে এদিন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিজেপি বিধায়কের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস জমা দেন। কিন্তু কেন তাঁর বিরুদ্ধে জারি করা হল এই নোটিশ? সূত্রের খবর বিধানসভায় রাজ্যপালের বক্তব্যের উপর বিতর্কে অংশ নিয়ে বিরোধী দলনেতা নন্দীগ্রামের ভোট নিয়ে কিছু মন্তব্য করেন। সেটি বিচারাধীন বিষয় বলে স্পিকার বিরোধী দলনেতাকে ওই প্রসঙ্গ না তুলতে বলেন। সভার কারযবিবরণী থেকেও বাদ দেওয়া হয় বক্তব্যের ওই অংশ। প্রতিবাদে সভাকক্ষ ত্যাগ করে একটি সাংবাদিক বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী।

স্পিকারকে ‘দলদাস’ বলে বিপাকে শুভেন্দু, স্বাধীকার ভঙ্গের নোটিস তৃণমূলের। একই অভিযোগ জমা পরল সিপিএমের শতরূপের বিরুদ্ধেও।

 

সেখানে তিনি স্পিকারকে ‘দলদাস’ বলে অভিহিত করেন। নিরপেক্ষ ভাবে বিধানসভা পরিচালনার ভার থাকা স্পিকারের পক্ষে যা চরম অবমাননাকর বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। তারপরেই এই স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করা হয়।  যা ইতিমধ্যে প্রিভিলেজ কমিটির কাছে বিচার বিশ্লেষণের জন্য পাঠিয়েও দেওয়া হয়েছে বলে খবর। বিধানসভার সদস্যদের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস নতুন নয়। তবে একেবারে বিরোধী দলনেতার বিরুদ্ধে এমনটা নিঃসন্দেহে নজিরবিহীন।

স্পিকারকে ‘দলদাস’ বলে বিপাকে শুভেন্দু, স্বাধীকার ভঙ্গের নোটিস তৃণমূলের। এদিকে বিধানসভায় এদিন আরও একজনের বিরুদ্ধে স্বাধীকার ভঙ্গের নোটিস এসেছে। তৃণমূল বিধায়ক তাপস রায় সিপিএমের যুব নেতা শতরূপ ঘোষের বিরুদ্ধে এই নোটিস এনেছেন। অভিযোগ, একটি চ্যানেলে তিনিও স্পিকারের বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন