Duttapukur Blast: ‘এখনই শুনানি সম্ভব নয়’, দত্তপুকুরকাণ্ডে শুভেন্দুর মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মঙ্গলবার এই মামলা খারিজ করল প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সোমবারের পর মঙ্গলবার ,পরপর দুদিন আদালতে জোড়া ধাক্কা খেলেন বিজেপি বিধায়ক।

আরও পড়ুন: সশরীরে গিয়ে ফাইল বিতর্কের জবাব দিতে হবে, ED-কে তলব লালবাজারের

এদিন দত্তপুকুর বিস্ফোরণকাণ্ডে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতা রাজর্ষি লাহিড়ীর জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এই ঘটনার তদন্ত অপরিণত অবস্থায় রয়েছে। তাই এখনই মামলার শুনানি সম্ভব নয়। এই ঘটনার তদন্তভার রাজ্য সরকারই চালাবে। প্রধান বিচারপতির মন্তব্য, “সংবাদপত্রের রিপোর্টের উপর ভিত্তি করেই মামলা হয়েছে। আমাদের দৃষ্টিতে এটা এখনও প্রিম্যাচিওর. এই রাজ্যেই নয়, বিভিন্ন রাজ্যে একই ঘটনা ঘটে। লাইসেন্স ছাড়া কারখানাতে এই ঘটনা ঘটে। রাজ্য ইতিমধ্যেই তদন্ত করছে।”

'এখনই শুনানি সম্ভব নয়', দত্তপুকুরকাণ্ডে শুভেন্দুর মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি

দত্তপুকুরের ঘটনায় সোমবার রাজ্যের বিরোধী দলনেতা এবং রাজর্ষি লাহিড়ী সিবিআই এবং এনআইএ -এই দুটি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দিয়ে তদন্তের আবেদন করেন মামলাকারীরা। বিস্ফোরণের ঘটনার পর থেকেই শাসক দলের বিরুদ্ধে সরব হয়েছেন বিরোধ দলনেতা। প্রসঙ্গত, এনআইএ-এর আইনজীবী ডেপুটি সলিসিটর জেনারেল বলেন, “আমাদের টিম গিয়েছিল ঘটনাস্থলে। এই ঘটনা পুনারাবৃত্তি ছাড়া আর কিছুই নয়। এফআইআরে বিস্ফোরণের ধারা নেই। এই ঘটনার তদন্ত করতে দেওয়া হোক।”

'এখনই শুনানি সম্ভব নয়', দত্তপুকুরকাণ্ডে শুভেন্দুর মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি

উল্লেখ্য, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা দায়ের করা হয়। সোমবার মামলার শুনানিতে প্রধান বিচারপতির ভর্ৎসনার মুখে পড়েন বিরোধী দলনেতা। পরে এই মামলা প্রত্যাহার করে নেন তিনি।

‘এখনই শুনানি সম্ভব নয়’, দত্তপুকুরকাণ্ডে শুভেন্দুর মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি

'এখনই শুনানি সম্ভব নয়', দত্তপুকুরকাণ্ডে শুভেন্দুর মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি
‘এখনই শুনানি সম্ভব নয়’, দত্তপুকুরকাণ্ডে শুভেন্দুর মামলা খারিজ করলেন প্রধান বিচারপতি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত