ফের জম্মুতে ড্রোন আতঙ্ক, সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ফের জম্মুতে ড্রোন আতঙ্ক। এবার সাম্বা সেক্টরে ধরা পড়ল সন্দেহজনক ড্রোনের চলাফেরা। এ নিয়ে আরও সতর্ক ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী।

জানা যায়, বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলার তিন জায়গায় ড্রোন দেখা গিয়েছে। এক বিবৃতি জারি করে জানানো হয়েছে, সাম্বা সেক্টরে পাক সীমান্তের কাছে বেশ কয়েকটি উড়ন্ত আলোর রেখা দেখা যায়। সেগুলির দিকে নিশানা করে গুলি চালান জওয়ানরা। তারপরই সন্দেহজনক বস্তুগুলি অদৃশ্য হয়ে যায়।

ফের জম্মুতে ড্রোন আতঙ্ক, সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী
ফের জম্মুতে ড্রোন আতঙ্ক, সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী

আরও পড়ুনঃ পরিচয় জানার পরে খুন করা হয় দানিশকে, দাবী মার্কিন পত্রিকার

সূত্রের খবর, সীমান্তের ওপার থেকেই ওগুলি এসেছিল। বুধবার জম্মুর সাতওয়ারি এলাকায় দেখা মেলে ড্রোনের। সেনা সূত্রে খবর, নজরদারি চালাতে সীমান্তের অন্য দিক থেকে আসে ঐ উড়ন্ত যানগুলি। এর আগেও জম্মুতে ভারতীয় সেনাঘাঁটিগুলির পাশে বেশ কয়েকবার ড্রোনের আনাগোনা দেখা গিয়েছে।

ফের জম্মুতে ড্রোন আতঙ্ক
ফের জম্মুতে ড্রোন আতঙ্ক

কয়েকদিন আগেই সেনা সর্বাধিনায়কের সফরের মধ্যেই ড্রোন আতঙ্ক ছড়ায় উপত্যকায়। সেনা সূত্রে খবর, এর পেছনে বড়সড় ষড়যন্ত্র রয়েছে। এই পরিস্থিতিতে পাকিস্তান সীমান্তে ফৌজের প্রস্তুতি খতিয়ে দেখতে জম্মু গিয়েছিলেন জেনারেল রাওয়াত। সেখানে সেনার একাধিক ঘাঁটি পরিদর্শনও করেন তিনি।

সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী
সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী

এদিকে, ড্রোন হানার নেপথ্যে পাকিস্তানের হাত রয়েছে বলে জানিয়েছিলেন জম্মু ও কাশ্মীরের ডিজিপি। তাঁর বক্তব্য, জম্মুর বায়ুসেনা ঘাঁটিতে ড্রোন হামলায় ‘নন স্টেট অ্যাক্টর’ অর্থাৎ জঙ্গি সংগঠনগুলিকে পাক অর্ডন্যান্স ফ্যাক্টরি মদত দিচ্ছে। নিয়ন্ত্রণরেখার ওপার থেকে কাশ্মীরে জাল টাকা, হাতিয়ার ও বিস্ফোরক পৌঁছে দিতে ড্রোন ব্যবহার করছে সন্ত্রাসবাদীরা।

ফের জম্মুতে ড্রোন আতঙ্ক, সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী

ফের জম্মুতে ড্রোন আতঙ্ক, সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী
ফের জম্মুতে ড্রোন আতঙ্ক, সতর্ক হচ্ছেন ভারতীয় নিরাপত্তারক্ষী বাহিনী

ফের জম্মুতে ড্রোন আতঙ্ক, কাশ্মীরে ৩৭০ ধারা রদ হওয়ার পর থেকেই সেখানে সন্ত্রাস ছড়ানোর মরিয়া চেষ্টা করছে পাকিস্তান। ভারতীয় সেনার ভয়ে সরাসরি সংঘাতে না গিয়ে ছায়াযুদ্ধ চালাচ্ছে। এই পরিস্থিতিতে ভারতও সন্ত্রাস দমনে সেনা অভিযান বাড়িয়ে দিয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন