নজরবন্দি ব্যুরোঃ ‘গগন’চুম্বী সাফল্য ভারতের, সম্পন্ন পারমাণবিক মিসাইল অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে মিসাইল সিরিজের অন্যতম প্রধান হল ‘অগ্নি।’ সেই অগ্নি সিরিজের নয়া পারমানবিক মিসাইলের সফল উৎক্ষেপণ করে প্রতিরক্ষার মুকুটে নয়া পালক জুড়ল ভারত। যে উৎক্ষেপণের দায়িত্ত্বে ছিল ডিফেন্স রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (DRDO)। এই নয়া মিসাইলটির নাম ‘অগ্নি প্রাইম’। সোমবার সকাল ১০.৫৫ মিনিটে ওড়িশা উপকূলে মিসাইলটির সফল উৎক্ষেপণ হয়েছে বলে জানিয়েছে DRDO।
ভূমি থেকে ভূমি এই ক্ষেপনাস্ত্র পরমাণু অস্ত্র বহনে সক্ষম। অগ্নি প্রাইম ১ থেকে ২ হাজার কিলোমিটার পর্যন্ত নিশানায় নিখুঁতভাবে আঘাত হানতে সক্ষম। বিশেষ করে যুদ্ধের পরিস্থিতি তৈরি হলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চিনা নৌবহরের বিরুদ্ধে হামলায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে এই ক্ষেপনাস্ত্রটিকে। অগ্নি-৩ এর তুলনায় নয়া প্রজন্মের অগ্নি প্রাইমের ওজন প্রায় ৫০ শতাংশ কম। ওজনে হালকা হওয়ায় রেল বা সড়ক পথে বিশেষ সামরিক যান থেকে এই ক্ষেপনাস্ত্রটি ছোঁড়া যাবে।


‘গগন’চুম্বী সাফল্য ভারতের, সম্পন্ন পারমাণবিক মিসাইল অগ্নি-প্রাইমের সফল উৎক্ষেপণ রিং-লেজার জাইরোস্কোপের উপর ভিত্তি করে আগ্নি প্রাইমের নেভিগেশন সিস্টেমটি তৈরি হয়েছে বলে খবর। পাশাপাশি ক্ষেপণাস্ত্রটির দুই স্তরেই সমন্বিত রকেট মোটর রয়েছে এবং গাইডেন্স সিস্টেমগুলি ইলেক্ট্রোমেকানিকাল অ্যাকিউইটরে সজ্জিত। ফলে এই ক্ষেপনাস্ত্রের মারণ ক্ষমতা আগের দুই সংস্করণের থেকে অনেকটাই বেশি। এই মিসাইল ভারতকে প্রতিরক্ষা ক্ষেত্রে আরও শক্তিশালী করে তুলল সেকথা বলার অপেক্ষা রাখে না।







