Magrahat: প্রথমে গুলি, পরে গলা কেটে জোড়া খুন, অগ্নিগর্ভ মগরাহাট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পাওনা টাকা দেওয়ার নাম করে প্রথমে গুলি, পরে গলা কেটে জোড়া খুন। দক্ষিণ ২৪ পরগণার মগরাহাটে জোড়া খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। নিহতদের নাম মলয় মাখাল এবং বরুণ চক্রবর্তী। রাস্তার ওপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। জ্বালিয়ে দেওয়া হয় একটি গাড়ি।

আরও পড়ুনঃ Pakistan: পাকিস্তানে প্রধানমন্ত্রীর পরিবর্তন, ভাইকে আগাম শুভেচ্ছা জানালেন নাওয়াজ

সূত্রের খবর, সকাল থেকে ওই এলাকায় গরু কেনাবেচা চলছিল। সেখানে উপস্থিত ছিলেন সিভিক ভলেন্টিয়ার। দুই ব্যবসায়ীর মধ্যে গণ্ডগোল বাঁধলে থামাতে যান এক সিভিক ভলেন্টিয়ার। অভিযোগ, সেখানেই একটি দোকানের ভিতর ঢুকিয়ে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয় সিভিক ভলেন্টিয়ারকে। পরে কোপানো হয়।

Magrahat Murder: মগরাহাটে সাতসকালে গুলি করে কুপিয়ে জোড়া খুন

শনিবার মাগুরপুকুর পোল এলাকার জানে আলম অ্যান্ড কোম্পানি নামে একটি চিটফান্ড সংস্থার ঘর থেকে দুই যুবকের গুলিবিদ্ধ দেহ উদ্ধার হয়। ওই সংস্থাটি গবাদি পশুর হাড় দিয়ে নানা জিনিসপত্র তৈরি করে বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা উপস্থিত হতেই এলাকা ছাড়ে দুষ্কৃতিরা। ঘটনাস্থলে উপস্থিত হয় বিরাট পুলিশ বাহিনী।

এই ঘটনার প্রতিবাদে গোটা হাট ঘিরে ফেলে বিক্ষোভকারীরা। একটি দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। পুড়িয়ে দেওয়া হয় একটি গাড়ি। পরিস্থিতি মোকাবিলায় এলাকায় ব়্যাফ নামানো হয় বলেও জানা গিয়েছে। কীভাবে ওই সিভিক ভলান্টিয়ারদের মৃত্যু হয়েছে? তা জানতেই দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

প্রথমে গুলি, পরে গলা কেটে জোড়া খুন, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী

প্রথমে গুলি, পরে গলা কেটে জোড়া খুন, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী
প্রথমে গুলি, পরে গলা কেটে জোড়া খুন, ঘটনাস্থলে বিরাট পুলিশ বাহিনী

স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় অনেকদিন ধরেই অসামাজিক কাজকর্ম চলছে। কিন্তু, এই বিষয়ে কোনও উপযুক্ত পদক্ষেপ নেয়নি পুলিশ। এলাকার দুই তরতাজা যুবকের মৃত্যুতে ক্ষুব্ধ এলাকাবাসী।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত